Yogi Adityanath To Lay Foundation Stone Of Ram Mandir's Garbhagriha: আজ, অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন যোগী আদিত্যনাথ

আজ বুধবার অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এই অনুষ্ঠান উপলক্ষে আজ অযোধ্যায় আমন্ত্রিত গোটা দেশের সাধুসন্তরা।

Yogi Adityanath To Lay Foundation Stone Of Ram Mandir's Garbhagriha: আজ, অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন যোগী আদিত্যনাথ
Uttar Pradesh CM Yogi Adityanath. Credits: Facebook

অযোধ্যা, ১ জুন: আজ বুধবার অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এই অনুষ্ঠান উপলক্ষে আজ অযোধ্যায় আমন্ত্রিত গোটা দেশের সাধুসন্তরা। অযোধ্যার রামমন্দিরের নির্মাণকাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ২০২০-র ৫ আগস্ট  রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকেই চলছে মন্দিরের নির্মাণ কাজ।

উল্লেখ্য, ২০১৯-এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে  পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেয় যে, অযোধ্যার বিতর্কিত জমিতে যেখানে একদিন বাবরি মসজিদ ছিল, সেই জমি রাম লাল্লার।

(The above story first appeared on LatestLY on Jun 01, 2022 10:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).