West Bengal Weather: সকাল থেকেই হাড় কাঁপানো ঠান্ডা, রাতে কি আরও খেলা দেখাবে শীত?
আবহাওয়া অফিস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তাপমাত্রার পরিবর্তন কিছুটা স্থায়ী হতে পারে।
কলকাতাঃ রাজ্যজুড়ে বাড়ছে শীতের আমেজ। নভেম্বরের শেষে বেশ জাঁকিয়ে পড়ছে শীত। কলকাতার তাপমাত্রা পৌঁছেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। বৃহস্পতিবারও অব্যাহত থাকবে সেই আবহাওয়া। বিকেলে ও সন্ধ্যার দিকে আকাশ খানিকটা মেঘলা থাকতে পারে। ধীরে ধীরে রাতের দিকে তাপমাত্রা আবার কিছুটা কমে ২০ থেকে ২২° সেলসিয়াসে পৌঁছতে পারে। হতে পারে।
সকাল ও রাতে বেশি করে অনুভূত হবে শীত। ফলে দিনেই বেলায় স্বাভাবিক আবহাওয়া ও রাতের দিকটা হালকা শীতের আমেজ অনুভূত হবে। কিন্তু কনকনে সিট্ পড়তে এখনও অনেক দিন অপেক্ষা করতে হবে। গতকাল কলকাতায় পারদ নেমে হয়েছিল ১৬.৪° সেলসিয়াস। যে তাপমাত্রায় উল্লেখযোগ্য শীতল আবহাওয়ার অনুভূত হয়। আবার দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয়েছিল প্রায় ২৬.৩° সেলসিয়াস। আজ দিনের বেলায় রোদ, মেঘলা এবং গরম মিশ্রিত আবহাওয়া হলেও, সকাল সকাল ও রাতে শীতের হালকা স্পর্শ রয়েছে কলকাতায়। আবহাওয়া অফিস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তাপমাত্রার পরিবর্তন কিছুটা স্থায়ী হতে পারে।
(The above story first appeared on LatestLY on Nov 27, 2025 10:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

