Bihar: ৪০ ডিগ্রি গরমে কম্বল বিতরণ, জনসেবা করেও বিপাকে মন্ত্রী, এক হাত নিলেন নেটিজেনরা
অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে, যেখানে পুরুষ ও মহিলারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মন্ত্রীর বক্তব্য শোনেন।
নয়াদিল্লিঃ এপ্রিলের (April)প্রচণ্ড গরমে (Heat) যখন হাসফাঁস করছে রাজ্যবাসী। তখন তাঁদের হাতে কম্বল তুলে দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি মন্ত্রী (BJP minister। মঙ্গলবার, বিহারের গ্রামে কম্বল বিতরণ করেন বিহারের ক্রীড়ামন্ত্রী এবং বাছওয়াড়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র মেহতা। ৭০০ জনের বেশি লোকের হাতে তুলে দেন কম্বল। সেই কম্বল বিতরণী অনুষ্ঠানের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। ৪০ ডিগ্রি গরমে কম্বল নিয়ে কী করবেন সাধারণ মানুষ? প্রশ্ন বিরোধীদের।
জনসেবা করেও বিপাকে বিহারের ক্রীড়া মন্ত্রী
জানা গিয়েছে, ভারতীয় জনতা পার্টির ৪৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মনসুরচক ব্লকের আহিয়াপুর গ্রামে এই কম্বল বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন প্রায় ৭০০ জনের হাতে কম্বল তুলে দেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী। সুসজ্জিত মঞ্চ থেকে সমাবেশে ভাষণও দেন তিনি। তীব্র গরম সত্ত্বেও, অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে, যেখানে পুরুষ ও মহিলারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মন্ত্রীর বক্তব্য শোনেন। ওই অনুষ্ঠানের ছবি শেয়ার করে এক্স হ্যান্ডেলে মন্ত্রী লিখেছেন, "দরিদ্রদের উন্নয়ন এবং জাতি গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বের বৃহত্তম দলের ৪৫তম প্রতিষ্ঠা দিবসে, আমরা আহিয়াপুর গ্রামের মানুষকে কম্বল প্রদান করেছি। জয় বিজেপি, জয় ভারত মাতা।" আর এরপরই সমালোচনা শুরু করেন নেটিজেনরা। এপ্রিলের গরমে কম্বল কেন? প্রশ্ন তোলেন অনেকে। কেউ কেউ আবার বলেন, "মন্ত্রী যদি সত্যিই সাহায্য করতে চাইতেন, তাহলে শীতকালে কম্বল বিতরণ করা কি যুক্তিসঙ্গত হত না?"
৪০ ডিগ্রি গরমে কম্বল বিতরণ, জনসেবা করেও বিপাকে মন্ত্রী
बिहार: बेगूसराय में तापमान 40 डिग्री पहुंच चुका है। इस भीषण गर्मी में बिहार के खेल मंत्री सुरेंद्र मेहता ने गरीबों के बीच कंबल बांटे। 700 से अधिक लोगों को कंबल वितरित किए गए।"#BiharNews #Begusarai #HeatWave #BiharHeat #SurendraMehta #BiharSportsMinister #BlanketDistribution… pic.twitter.com/5tdmtjTWGj
— FirstBiharJharkhand (@firstbiharnews) April 8, 2025
(The above story first appeared on LatestLY on Apr 09, 2025 03:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

