Firing On India-Nepal Border: বিহারের সীতামারী সীমান্তে গুলি নির্বিচারে নেপাল পুলিশের, নিহত এক ভারতীয়
ভারতের সঙ্গে চলমান সীমান্ত বিরোধের মধ্যেই নেপাল পুলিশ বিহারের সীমান্ত (India-Nepal Border) জেলা সীতামারীতে (Sitamarhi) গুলি চালাল। এতে এক ভারতীয়র মৃত্যু হয়েছে। জখম হয়েছন ২ জন। মৃতর নাম নাগেশ্বর রাই (২৫) বল জানা যাচ্ছে। তিনি জনন নগর টোলে লালবন্দীর বাসিন্দা। সীমান্ত লাগোয়া খামারে কাজ করছিলেন, তখনই নেপালের দিক থেকে গুলি চলে। আহতদের নাম উমেশ রাম ও উদয় ঠাকুর। গুলি চালানোর ঘটনাটি নিশ্চিত করেছেন বিহার সেক্টরের এসএসবি-র (SSB) আইজি।
সীতামারী, ১২ জুন: ভারতের সঙ্গে চলমান সীমান্ত বিরোধের মধ্যেই নেপাল পুলিশ বিহারের সীমান্ত (India-Nepal Border) জেলা সীতামারীতে (Sitamarhi) গুলি চালাল। এতে এক ভারতীয়র মৃত্যু হয়েছে। জখম হয়েছন ২ জন। মৃতর নাম নাগেশ্বর রাই (২৫) বল জানা যাচ্ছে। তিনি জনন নগর টোলে লালবন্দীর বাসিন্দা। সীমান্ত লাগোয়া খামারে কাজ করছিলেন, তখনই নেপালের দিক থেকে গুলি চলে। আহতদের নাম উমেশ রাম ও উদয় ঠাকুর। গুলি চালানোর ঘটনাটি নিশ্চিত করেছেন বিহার সেক্টরের এসএসবি-র (SSB) আইজি।
স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আজ সকালে শত্রুঘ্ন রায় নামে এক ব্যক্তি নেপালের সীমান্তবর্তী গ্রামে অবস্থিত শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সীমান্ত ফাঁড়িতে নেপালি পুলিশদের সঙ্গে তাঁর তর্ক-বিতর্ক হয়। পুলিশরা তাঁকে ঠলে ফেলে দেয় ও মারধর করে। এরপরই আশপাশের অঞ্চল থেকে গ্রামবাসীরা ফাঁড়িতে পৌঁছে বিক্ষোভ দেখায়। এরপরই পুলিশ গুলি চালায়। আরও পড়ুন: Supreme Cour: লকডাউনের কারণে কর্মীদের বেতন না দিলেও বেসরকারি সংস্থাগুলির বিরুদ্ধে নয়: সুপ্রিম কোর্ট
ওই ঘটনার পর সীমান্তে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। আহতদের সীতামারি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ১৭ রাউন্ড গুলি চালানো হয়েছে নেপালের দিক থেকে।
(The above story first appeared on LatestLY on Jun 12, 2020 02:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

