Magna Elephant: ৫৮ বছরের প্রয়াত সহকর্মীকে পুষ্প অর্পণ বন দফতরের কর্মীরা, দেখুন গজরাজের শেষকৃত্যের ভিডিয়ো

৫৮ বছর বয়সে প্রয়াত হয়েছে মাগনা হাতি। মুডু মালাই টাইগার রিজার্ভে সরকারি কর্মী হিসেবে কাজ করত।

Magna Elephant: ৫৮ বছরের প্রয়াত সহকর্মীকে পুষ্প অর্পণ বন দফতরের কর্মীরা, দেখুন গজরাজের শেষকৃত্যের ভিডিয়ো
Photo: ANI

নীলগিরি: ৫৮ বছর বয়সে প্রয়াত হয়েছে মাগনা হাতি। মুডু মালাই টাইগার রিজার্ভে সরকারি কর্মী হিসেবে কাজ করত। গত বছর অবসর নেওয়ার পর এই বছর তার মৃত্যু হয়। তারপরই বন দফতরের তরফে রবিবার তার শেষকৃত্য করা হয়। সেখানে গজরাজকে পুষ্প অপর্ণ করে শ্রদ্ধা জানালেন বন দফতরের কর্মী ও আধিকারিকরা।

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে মুডুমালাই টাইগার রিজার্ভের সহকারী ডিরেক্টর বিদ্যা বলেন, মাগনা হাতিটি ধরা পড়েছিল ১৯৯৮ সালে। তারপর থেকে ক্যাম্পের কাজেই যোগ দিয়েছিলেন সে। তাকে সমস্ত রকমের অপারেশনে ব্যবহার করা হত। গত বছর ৫৮ বছর বয়সে অবসর নেয় মাগনা। তারপর থেকে আস্তে আস্তে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আর তার জেরে গতকাল মৃত্যু হয় মাগনা হাতিটির। আরও পড়ুন: Agniveer Death Controversy: রাজৌরিতে মৃত অগ্নিবীরের শেষকৃত্যৃ নিয়ে কেন্দ্রকে তোপ ভগবন্ত মান ও রাঘব চাড্ডার; Video

দেখুন ভিডিয়ো:

(The above story first appeared on LatestLY on Oct 15, 2023 07:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).