Uttar Pradesh Shocker: নাবালিকাকে নিলামে বিক্রি করে গণধর্ষণের অভিযোগ, আগ্রায় ধৃত প্রেমিক-সহ ৭

১৫ বছরের ওই নাবালিকা আগ্রার একটি মাংস প্যাকেজিং সংস্থায় মায়ের সঙ্গে কাজে যেত। সেখানে ২২ বছরের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরে তা পরিণত হয় ভালোবাসায়। গত ২৬ জানুয়ারি প্রেমের টানে নিজের বাড়ি ছেড়ে ওই যুবকের বাড়িতে পালিয়ে আসে ওই নাবালিকা।

Uttar Pradesh Shocker: নাবালিকাকে নিলামে বিক্রি করে গণধর্ষণের অভিযোগ, আগ্রায় ধৃত প্রেমিক-সহ ৭
Representational Image (Photo Credit: Pixabay)

আগ্রা: ১৫ বছরের নাবালিকা (Minor girl) প্রেমিকাকে নিলামে (Auctioned) তুলে বিক্রির (Sold) পর গণধর্ষণের (Gang Raped) অভিযোগে গ্রেফতার হল এক যুবক-সহ সাতজন। পাশবিক এই ঘটনাটি ঘটেছে শাহাজাহান ও মমতাজের প্রেমের সাক্ষ্য বহনকারী উত্তরপ্রদেশের (UttarPradesh) আগ্রায় (Agra)। ধৃতদের মধ্যে তিনজন মহিলাও রয়েছে। আরও একজন অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ বছরের ওই নাবালিকা আগ্রার একটি মাংস প্যাকেজিং সংস্থায় মায়ের সঙ্গে কাজে যেত। সেখানে ২২ বছরের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরে তা পরিণত হয় ভালোবাসায়। গত ২৬ জানুয়ারি প্রেমের টানে নিজের বাড়ি ছেড়ে ওই যুবকের বাড়িতে পালিয়ে আসে ওই নাবালিকা।

এরপরে ওই যুবক নাবালিকাকে আগ্রার অন্য একটি এলাকায় নিয়ে গিয়ে এক মহিলার কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। আর ওই মহিলা পরে নাবালিকাটিকে অন্য একটি মহিলার কাছে নিয়ে গিয়ে বিক্রি করে। ওই মহিলা নাবালিকাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। তার চাকরির ব্যবস্থা করে দেবে বলে কয়েকটি ফটোও তুলে নেয়। পরে সেই ছবিগুলি দেখিয়ে মেয়েটির নিলাম করায়। ওই নিলামে সবথেকে বেশি টাকা দিয়ে নাবালিকাকে কিনে নেয় আগ্রারই এক বাসিন্দা। ওই ব্যক্তি নাবালিকাকে একটি জায়গায় নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ করে। এরপর যারা ওই ব্যক্তির থেকে কম টাকা দিয়েছিল তারা মেয়েটিকে ধর্ষণ করে।

পরে সুযোগ পেয়ে এক মহিলার সাহায্যে সেখান থেকে পালিয়ে গিয়ে স্থানীয় পুলিশ স্টেশনে সাহায্য চায় ওই নাবালিকা। এরপরই কেন্দ্রীয় মহিলা কমিশনে যোগাযোগ করে পুলিশ। এরপর তদন্তে নেমে তারা এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে।

(The above story first appeared on LatestLY on Feb 03, 2023 04:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).