Coronavirus In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬৮ হাজার ৮৯৮ জন, মৃত্যু ৯৮৩ জনের

২৪ ঘণ্টায় দেশে করোনা (COVID-19) আক্রান্ত আরও ৬৮ হাজার ৮৯৮ জন। মৃত্যু হয়েছে ৯৮৩ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৯ লাখ ৫ হাজার ৮২৪। তার মধ্যে ৬ লাখ ৯২ হাজার জনের বর্তমানে চিকিৎসা চলছে। সুস্থ হয়েছেন ২১ লাখ ৫৮ হাজার ৯৪৭ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৫৪ হাজার ৮৪৯। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) এই পরিসংখ্যান দিয়েছে।

Coronavirus In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬৮ হাজার ৮৯৮ জন, মৃত্যু ৯৮৩ জনের
Representational Image | (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ২১ অগাস্ট: ২৪ ঘণ্টায় দেশে করোনা (COVID-19) আক্রান্ত আরও ৬৮ হাজার ৮৯৮ জন। মৃত্যু হয়েছে ৯৮৩ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৯ লাখ ৫ হাজার ৮২৪। তার মধ্যে ৬ লাখ ৯২ হাজার জনের বর্তমানে চিকিৎসা চলছে। সুস্থ হয়েছেন ২১ লাখ ৫৮ হাজার ৯৪৭ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৫৪ হাজার ৮৪৯। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) এই পরিসংখ্যান দিয়েছে।

এদিকে আইসিএমআর (ICMR) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আট লাখেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। ৮ লাখ ৫ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা হয়েছে। দেশে মোট পরীক্ষা হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার ২৩৭।

গত ৭ অগাস্ট ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছুঁয়ে ফেলে। এরপর প্রায় ২ সপ্তাহেরও কম সময়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়ে গেল। এদিকে ৬ লাখ ২৮ হাজার ৬৪২ জন করোনা আক্রান্তকে নিয়ে দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে শুরু থেকেই সংক্রমণের হার ভয়াবহ।

(The above story first appeared on LatestLY on Aug 21, 2020 09:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).