IMD Weather Prediction: নতুন ইংরেজি বছরের আগমনে সময় উত্তর ভারতে কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা,পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর

আবহাওয়া বিভাগ জানিয়েছে যে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় আগামী ২ থেকে ৩ দিন রাত ও সকালের সময় ঘন কুয়াশা থাকতে পারে।

IMD Weather Prediction: নতুন ইংরেজি বছরের আগমনে সময় উত্তর ভারতে কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা,পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর
Winter (Photo Credits: PTI)

বছর শেষের আগে আগামী দিনগুলিতে জাতীয় রাজধানী দিল্লি ছাড়া উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্যভাবে হ্রাসের পূর্বাভাস দিয়েছে  (IMD)।  জাতীয় রাজধানী সহ উত্তর ভারতে আগামী ১ জানুয়ারি শীতল নববর্ষ দেখা যাবে বলে জানিয়েছে তারা। আইএমডি জানিয়েছে, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের বিচ্ছিন্ন অংশে শৈত্যপ্রবাহের অবস্থা বিরাজ করবে। হিমাচল প্রদেশের কয়েকটি অংশে শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে।আজ রাজস্থানের কয়েকটি অংশে শৈত্যপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আইএমডি। পাঞ্জাব ও হরিয়ানাতেও আজ ঠান্ডার দিন থাকতে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে যে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় আগামী ২ থেকে ৩ দিন রাত ও সকালের সময় ঘন কুয়াশা থাকতে পারে। আইএমডি তাঁর পূর্বাভাসে জানিয়েছে যে আগামী ৫ দিনের মধ্যে উত্তর প্রদেশে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।

আগামী ৩ দিনে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং রাজস্থানে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে আজ দেশের মধ্য ও পূর্বাঞ্চলে ন্যূনতম তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না তবে এই অঞ্চলগুলি পরবর্তী ৩ দিনের মধ্যে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আগামী ৫ দিনে মহারাষ্ট্রে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

(The above story first appeared on LatestLY on Aug 15, 6657 05:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).