ওড়িশার গোপালপুরের সমুদ্রসৈকতে তরুণীর গণধর্ষণ মামলার তদন্তভার গেল ওড়িশার রাজ্য সিআইডি-ক্রাইম ব্রাঞ্চের (Odisha Crime Branch) কাছে । বুধবার র নির্দেশে সিআইডি-ক্রাইম ব্রাঞ্চের নারী ও শিশু অপরাধ দমন শাখা (Crime Against Women and Children Wing) তদন্তের জন্য ইতিমধ্যেই গোপালপুরে পৌঁছে গেছে। পুলিশ জানিয়েছে, সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে তদন্ত পরিচালনা করা হচ্ছে এবং দ্রুত ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, ওড়িশার গোপালপুরে বেড়াতে গিয়ে ভয়াবহ ঘটনার শিকার হন এক যুগল। গোপালপুরের সমুদ্র সৈকতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, তরুণীর সঙ্গে থাকা পুরুষ বন্ধুকেও মারধরের অভিযোগ উঠেছে। গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওড়িশা পুলিশ ১০ জন যুবককে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ওই নির্যাতিতা রাজা উৎসবে যোগ দিতে তাঁর এক পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি গোপালপুরে গিয়েছিলেন। উৎসবের মূল অনুষ্ঠান শেষে সৈকতের নির্জন দিকে ঘুরছিলেন বছর কুড়ির ওই তরুণী ও তাঁর বন্ধু। অভিযোগ, সেই সময়ই একদল অপরিচিত যুবক তাঁদের ধাওয়া করেন। দলে ছিল ১০ জন। তরুণী ও তাঁর বন্ধুকে ধরে ফেলার পর শুরু হয় অকথ্য অত্যাচার। তরুণীর বন্ধু তাদের আটকানোর চেষ্টা করলে তাঁকে মারধর করে হাত-পা বেঁধে ফেলা রাখা হয়। তার পরে ১০ যুবক ওই তরুণীকে পাশবিক যৌন নির্যাতন করে বলে অভিযোগ।
Gopalpur Gang Rape Case: CAW & CW begins probe as the case has been classified as "Red Flag" case
The Crime Against Women and Children Wing (CAW & CW) is a specialized unit under the Criminal Investigation Department (CID) Crime Branch of the Odisha Police#Odisha… pic.twitter.com/LjumIreTqt
— Argus News (@ArgusNews_in) June 18, 2025
উল্লেখ্য, গত মঙ্গলবার ওড়িশার উপমুখ্যমন্ত্রী প্রভাতী পারিদাও এই ঘৃণ্য এবং নারকীয় ঘটনার জন্য সমাজমাধ্যমে শোকপ্রকাশ করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান।