Gold ATM in India: হায়দরাবাদের এটিএমে ডেবিট কার্ড ছোঁয়ালেই স্বর্ণমূদ্রা! রহস্য জানতে এখানে ক্লিক করুন
প্রতিটি এটিএম-এর ৫ কেজি পর্যন্ত সোনা রাখার ক্ষমতা রয়েছে যার মূল্য প্রায় ২-৩ কোটি টাকা৷ এটিএম মেশিনটি থেকে ০.৫ গ্রাম থেকে ১০০গ্রাম পর্যন্ত ৮ রকম ওজনের কয়েন বেরিয়ে আসবে।যেমন- ০.৫ গ্রাম, ১ গ্রাম, ২গ্রাম, ৫ গ্রাম, ১০ গ্রাম, ২০ গ্রাম, ৫০গ্রাম এবং ১০০ গ্রাম।
হায়দরাবাদঃ এটিএম কাউন্টার থেকে টাকা বেরিয়ে আসার কথা শুনেছিলেন এতদিন। এবার এটিএম থেকে বেরিয়ে আসবে স্বর্ণমূদ্রা।গোল্ডসিক্কা প্রাইভেট লিমিটেড (Goldsikka Pvt Ltd )গত ৩রা ডিসেম্বর হায়দরাবাদ-ভিত্তিক একটি স্টার্টআপ কোম্পানি মেসার্স ওপেনকিউব টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের (M/s OpenCube Technologies Pvt Ltd)প্রযুক্তি সহায়তায় হায়দরাবাদ শহরে তার প্রথম গোল্ড এটিএম চালু করেছে৷ এটি ভারতের প্রথম এবং বিশ্বের প্রথম রিয়েল-টাইম গোল্ড এটিএম। গ্রাহকেরা গোল্ডসিক্কার এই এটিএমে তাদের ডেবিট বা ক্রেডিট কার্ড ঢুকিয়ে সোনার কয়েন কিনতে পারে।
Hyderabad | Real-time gold ATM, which dispenses gold coins, installed in the city
It's a venture by (company) Goldsikka where customers can buy gold from an ATM machine. 24-carat gold coins between 0.5-100 gms are dispensed through the machine: Pratap, Vice-President, Goldsikka pic.twitter.com/ny1oYchCfh
— ANI (@ANI) December 5, 2022
প্রতিটি এটিএম-এর ৫ কেজি পর্যন্ত সোনা রাখার ক্ষমতা রয়েছে যার মূল্য প্রায় ২-৩ কোটি টাকা৷ এটিএম মেশিনটি থেকে ০.৫ গ্রাম থেকে ১০০গ্রাম পর্যন্ত ৮ রকম ওজনের কয়েন বেরিয়ে আসবে।যেমন- ০.৫ গ্রাম, ১ গ্রাম, ২গ্রাম, ৫ গ্রাম, ১০ গ্রাম, ২০ গ্রাম, ৫০গ্রাম এবং ১০০ গ্রাম। লোকেরা এখানে এসে গহনার দোকানে না গিয়ে সরাসরি কয়েন পেতে পারে। এই কয়েনগুলি ২৪ ক্যারেট সোনা এবং ৯৯৯ প্রত্যয়িত।
(The above story first appeared on LatestLY on Dec 06, 2022 12:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

