Pakistan Terror Camp Missile Impact Video: সোমে ভারত-পাকিস্তান বৈঠক, তার আগে 'অপারেশন সিঁদুর'এ ধ্বংস হওয়া পাক জঙ্গি ঘাঁটির ছবি তুলে ধরলেন এয়ার মার্শাল এ কে ভারতী
ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, 'অপারেশন সিঁদুর' অভিযানে ১০০-র বেশি জঙ্গি নিকেশ হয়েছে। যার মধ্যে রয়েছে ইউসুফ আজহার, আব্দুল মালিক রউফ এবং মুদাসির আহমেদের মতো জঙ্গিরা।
নয়াদিল্লি, ১১ মেঃ মার্কিন মধ্যস্থতায় গত কয়েকদিনের উত্তেজনার পরিস্থিতিতে ইতি টেনে সংঘর্ষ বিরতির পথে গিয়েছে ভারত এবং পাকিস্তান (India Pakistan Ceasefire)। শনিবার বিকেলে সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও রাতে তা লঙ্ঘনের অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। সীমান্ত এলাকায় পাক ড্রোন দেখা গিয়েছে। শোনা গিয়েছে কিছু বিস্ফোরণ। যদিও পাক সরকারের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আগামীকাল সোমবার বৈঠকে বসবে ভারত এবং পাকিস্তান (India Pakistan)। দুই দেশের সামরিক বাহিনী ‘ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস’ (DGMO) বৈঠকে বসবে। সেই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে, আগামী দিনে ভারত-পাক সম্পর্কের সমীকরণ কোন দিকে বইতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়ে কৌতূহলী দেশবাসী। এরই মাঝে আজ রবিবার বিকেলে সাংবাদিক বৈঠকে বসেন ভারতের সামরিক বাহিনীর ডিজিএমও (DGMO) স্তরের তিন আধিকারিক। তিন বাহিনীর প্রধান জানালেন, ভারতীয় সেনা বাহিনীর 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানের লক্ষ্যই ছিল জঙ্গি ঘাঁটি ধ্বংস করা। আর তাই করেছে সেনা জওয়ানরা।
'অপারেশন সিঁদুর' অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা (India Army)। পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস পরবর্তী ছবি এদিন সাংবাদিক বৈঠক থেকে তুলে ধরেছেন বায়ুসেনার এয়ার মার্শাল এ কে ভারতী (Air Marshal AK Bharti)।
বহাওয়ালপুরে জঙ্গি ঘাঁটি ধ্বংস পরবর্তী ভিডিওঃ
#WATCH | Delhi: Air Marshal AK Bharti shows the detailed missile impact video at Bahwalpur terror camp. #OperationSindoor pic.twitter.com/OnT5sdwrND
— ANI (@ANI) May 11, 2025
মুরিদকে জঙ্গি ঘাঁটি ধ্বংস পরবর্তী ভিডিওঃ
#WATCH | Delhi: Air Marshal AK Bharti shows the detailed missile impact video at Muridke terror camp. #OperationSindoor pic.twitter.com/fzMCcCMCRn
— ANI (@ANI) May 11, 2025
ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, 'অপারেশন সিঁদুর' অভিযানে ১০০-র বেশি জঙ্গি নিকেশ হয়েছে। যার মধ্যে রয়েছে ইউসুফ আজহার, আব্দুল মালিক রউফ এবং মুদাসির আহমেদের মতো জঙ্গিরা। যারা IC814 হাইজ্যাক এবং পুলওয়ামা বিস্ফোরণে জড়িত ছিল।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

