Budget 2020: এক নজরে দেখুন এই বছরের বাজেটে কোন জিনিসের দাম কমল-বাড়ল

গত বছরের মে মাসে কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসে নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Government)। তারপরে এই প্রথমবারের মত পূর্ণ বাজেট পেশ হল সংসদে (Parliament)। সকাল ১১টায় লোকসভায় সাধারণ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। মূলত ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করাই লক্ষ্য ছিল বাজেটের (Union Budget)। সেজন্য শিল্পমহলকে লগ্নিতে উৎসাহী করতে অর্থমন্ত্রী (Finance Minister) কী নিদান দেন, তার দিকেই তাকিয়ে ছিল গোটা দেশ। কোষাগারে টাকা না থাকায় কীভাবে তিনি পরিস্থিতি সামাল দেন, নজর থাকবে সে দিকেও।

Budget 2020: এক নজরে দেখুন এই বছরের বাজেটে কোন জিনিসের দাম কমল-বাড়ল
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Photo: ANI)

নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি: গত বছরের মে মাসে কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসে নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Government)। তারপরে এই প্রথমবারের মত পূর্ণ বাজেট পেশ হল সংসদে (Parliament)। সকাল ১১টায় লোকসভায় সাধারণ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। মূলত ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করাই লক্ষ্য ছিল বাজেটের (Union Budget)। সেজন্য শিল্পমহলকে লগ্নিতে উৎসাহী করতে অর্থমন্ত্রী (Finance Minister) কী নিদান দেন, তার দিকেই তাকিয়ে ছিল গোটা দেশ। কোষাগারে টাকা না থাকায় কীভাবে তিনি পরিস্থিতি সামাল দেন, নজর থাকবে সে দিকেও।

বাজেটের আগে শুক্রবার প্রকাশিত আর্থিক সমীক্ষায় দাবি করা হয়, আগামী অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার থাকবে ৬ শতাংশ থেকে ৬.৫ শতাংশের মধ্যে। তবে আর্থিক বৃদ্ধিকে সেই শতাংশের হারে নিয়ে যাওয়া আদৌ সম্ভব কি না, তা নিয়েই প্রশ্ন উঠছে। কারণ, ওই সমীক্ষাতেই (Survey) মেনে নেওয়া হয়েছে, চলতি বছর বৃদ্ধির হার ৫ শতাংশেই আটকে থাকবে। জিডিপি বৃদ্ধির হার নীচের দিকে নামতে নামতে গত জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ঠেকেছে ৪.৫ শতাংশে। যা ২০১৩ সালের পর থেকে সর্বনিম্ন। ইতিমধ্যেই যে খাতে ১০৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ করেছে নরেন্দ্র মোদির সরকার। প্রবল আর্থিক শ্লথতার মধ্যে দিয়ে চলা ভারতীয় অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে আজ শনিবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ব্যক্তিগত আয়করে (Income Tax) কর ছাড়ের পাশাপাশি আবাসনে কর ছাড়ের সুবিধা বৃদ্ধি করা হয়েছে। আরও পড়ুন: Union Budget 2020-21: আজ সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

এক নজরে দেখে নেওয়া যাক কীসের দাম কমল-বাড়ল:

দাম কমেছে - নিউজপ্রিন্ট, খেলার সরঞ্জাম, চিনি, কৃষিজ-প্রাণীজভিত্তিক সামগ্রী, মাইক্রোফোন, প্ল্যাটিনাম এবং প্যালাডিয়ামের মতো মূল্যবান ধাতু।

দাম বেড়েছে - আসবাব, জুতো, সিগারেট ও তামাকজাত দ্রব্য, গৃহস্থলির নানা সরঞ্জাম, ফ্যান-সহ বৈদ্যুতিন সরঞ্জাম, মোবাইল ফোন, স্টিল, খেলনা, অ্যালকোহল যুক্ত পানীয়, কুকার, অ্যালকোহল, আমদানিকৃত চিকিৎসা সামগ্রী, ইলেকট্রিক গাড়ি ছাড়া অন্যান্য বাণিজ্যিক গাড়ির যন্ত্রাংশ, টি-কফি মেকার, রেফ্রিজারেটরের মত সামগ্রীর।

(The above story first appeared on LatestLY on Feb 01, 2020 08:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).