River Crossing Video: কচিকাচা থেকে জওয়ান, বুড়ো, খরস্রোতা নদীর উপর দিয়ে গাছের ডাল বেয়ে হেঁটে যেতে হচ্ছে মানুষকে, দেখুন চরম দুর্দশার ছবি
স্থানীয়দের কথায়, গাছের ডাল থেকে তাঁদের পা যদি কোনওভাবে পিছলে পড়ে যায়, তাহলে স্বর্গে পৌঁছে যেতে হবে সরাসরি। অর্থাৎ গাছের ডাল থেকে পা পিছলে গেলে, নদীর জলে যে কেউ তলিয়ে যেতে পারেন মুহূর্তে।
হায়দরাবাদ, ২৯ অগাস্ট: স্বাধীনতার পর কেটে গিয়েছে ৭৮ বছর। তারপরও একটি সেতু তৈরি করা হয়নি। যে সেতু দিয়ে হেঁটে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) আলুরি জেলার মালিপাডু গ্রামে যাওয়া যাবে। তাই বছরের অন্য সময়গুলোতে যেমনভাবেই হোক না কেন, বর্ষার মরশুমে মানুষের দুর্দশার অন্ত থাকে না।
বর্ষার (Monsoon Season) মরশুমে যখন নদীগুলি ফুলে ফেঁপে উঠতে শুরু করে, সেই সময় আল্লুরি জেলার মালিপাডু গ্রামে যেতে হলে মানুষকে গাছের উপর দিয়ে চড়ে তবে যেতে হয়। গাছের একটি ডাল থেকে অন্য ডাল ডিঙিয়ে তবে গন্তব্যে পৌঁছতে হচ্ছে এখনও পর্যন্ত।
অন্ধ্রপ্রদেশের এই গ্রামের পরিস্থিতি দেখলে মন কাঁদবে আপনার। স্বাধীনতার ৭৮ বছর পর যখন গগনযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে, অপারেশন সিঁদূরে পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গিদের খতম করা হচ্ছে, বিশ্বের অন্যতম বড় অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে ভারত, সেই সময় দেশের একটি প্রান্তের মানুষ কেন গাছের ডাল ডিঙিয়ে পারাপার করবেন নদী, সেই প্রশ্ন উঠছে।
এমনই একটি ভিডিয়ো এবার উঠে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়। দেখুন সেই ভিডিয়ো...
స్వాతంత్రం వచ్చి 78 ఏళ్ళైనా ఆ గ్రామానికి వెళ్ళడానికి బ్రిడ్జి లేదు
అల్లూరి జిల్లా జి.మాడుగుల మండలం మల్లిపాడు గ్రామానికి వెళ్ళడానికి బ్రిడ్జి లేక ప్రాణాలు అరచేతిలో పెట్టుకుని వాగు దాటుతున్న గ్రామస్తులు
కొండవాగు ఉద్ధృతంగా ప్రవహిస్తుండడంతో వాగుకు ఆనుకుని ఉన్న చెట్లపై కర్రలతో వంతెన… pic.twitter.com/wisAeTGdxL
— Telugu Scribe (@TeluguScribe) August 29, 2025
তাই সরকার যাতে মালিপাড়ু গ্রামের মানুষের দিকে তাকিয়ে সেতু তৈরি করে, সে বিষয়ে আবারও আবেদন জানানো হয়েছে।
(The above story first appeared on LatestLY on Aug 29, 2025 01:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

