Pakistan Video: আদালত চত্ত্বরে আইনজীবীদের উপর মক্কেলদের হামলা, চলল চেয়ার ছোড়াছুড়ি, চুল টানাটানি, দেখুন ভিডিয়ো

Pakistan Video: আদালত চত্ত্বরে আইনজীবীদের উপর মক্কেলদের হামলা, চলল চেয়ার ছোড়াছুড়ি, চুল টানাটানি, দেখুন ভিডিয়ো
Pakistan brawl video (Photo Credit: X/Screengrab)

আদালত (Court) চত্ত্বরে আইনজীবীদের সঙ্গে মক্কেলদের মারপিট। শুনতে অবাক লাগলেও, আইন যেখানে বাদী, বিবাদী পক্ষের জীবন নির্ধারণ করে, সেই জায়গায় এবার এমনই ছবি ধরা পড়ল। আইনজীবীদের সঙ্গে মক্কেলদের মারপিটের যে ভিডিয়ো ভাইরাল হয়, সেখানে দেখা যায়, একদল আইনজীবী যখন আদালতে প্রবেশ করছিলেন, সেখানে হঠাৎ করে তাঁদের উপর ৩ জন হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয়ে যায় চেয়ার ছোড়াছুড়ি। কী কারণে আইনজীবীদের (Lawyers) সঙ্গে আদালত চত্ত্বরে মক্কেলদের মারপিট এবং জোরদার হাতাহাতি শুরু হয়, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।  পাকিস্তানের (Pakistan) একটি আদালত চত্ত্বর থেকেই এমন ছবি প্রকাশ্যে আসে। যা দেখে চর্চা শুরু হয়ে যায় জোরদার।

দেখুন আইনজীবীদের সঙ্গে মক্কেলদের মারপিটের ভিডিয়ো...

 

(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 01:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).