Rakhi Sawant Congratulates Pakistani Hania: পাক অভিনেত্রী হানিয়াকে নিয়ে ফের বিতর্কে রাখি
সর্দার জি থ্রি এর জন্য পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে শুভেচ্ছা জানান রাখি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে রাখি লেখেন, শেষ পর্যন্ত হানিয়া আমির বলিউডের সিনেমায় সুযোগ পেলেন। এটা বড় বিষয়। সেই সঙ্গে দিলজিৎ দোসাঞ্জকেও শুভেচ্ছা জানান রাখি। হানিয়া আমিরকে যেমন 'সুইট হার্ট' বলে নিজের পোস্টে উল্লেখ করেন রাখি, তেমনি পাক অভিনেত্রীর জন্য তিনি খুশি বলেও জানান।
মুম্বই, ২৬ জুন: সর্দার জি থ্রি (Sardaar Ji 3) নিয়ে জোর কদমে শুরু হয়েছে বিতর্ক। সর্দার জি থ্রি-তে কেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের (Pakistani Actress Hania Ameer) সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh), তা নিয়ে গোটা দেশ জুড়ে প্রশ্ন উঠছে। পহেলগাম (Pahalgam Attack) হামলার পর পাকিস্তানি অভিনেতা বা অভিনেত্রীদের সঙ্গে কোনওভাবে স্ক্রিন শেয়ার নয়, তাঁদের ছবি ব্যবহার করা যাবে না বলে জানানো হয়। যার জেরে বাণী কাপুর এবং ফাওয়াদ খানের সিনেমা আবীর গুলাল-এর মুক্তি বন্ধ হয়ে যায়। পহেলগামে পাক মদতপুষ্ট জঙ্গিদের ঘৃণ্য অপরাধের জেরে ভারতীয়রা ফের নতুন করে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন ইসলামাবাদের দিক থেকে। ফলে আবীর গুলাল-এর পর এবার দিলজিৎ দোসাঞ্জ এবং পাক অভিনেত্রী হানিয়া আমিরের ছবি সর্দার জি থ্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন দেশের (India) মানুষ। সব জেনেবুঝেও দিলজিৎ কেন হানিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।
দেখুন কী লিখলেন রাখি সাওয়ান্ত...
View this post on Instagram
এসবের মাঝে হঠাৎ উদয় রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) ।
হানিয়া আমিরকে রাখি যেভাবে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন, তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা।
(The above story first appeared on LatestLY on Jun 26, 2025 03:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

