Koena Mitra: প্লাস্টিক সার্জারিতেই দেখতে খারাপ হয়ে যান? কোয়েনা মিত্র যা বললেন
Bigg Boss 13-তে এবার দেখা যাবে বলিউডের বাঙালী কন্যা কোয়েনা মিত্র। মুশাফির, আপনা সপ্না মানি মানি সহ নানা সিনেমায় অভিনয়, আইটেম গার্ল হিসাবে কাজ করা কোয়েনা মিত্র আচমকাই বলিউড থেকে হারিয়ে যান। কোয়েনার উত্থানটা অনেকটাই ধুমকেতুর মত হয়েছিল।
Bigg Boss 13-তে এবার দেখা যাচ্ছে বলিউডের বাঙালী কন্যা কোয়েনা মিত্র (Koena Mitra)। 'মুশাফির' (Mushafir), 'আপনা সপনা মানি মানি' (Apna Sapna Money Money) সহ নানা সিনেমায় অভিনয়, আইটেম গার্ল হিসাবে কাজ করা কোয়েনা মিত্র আচমকাই বলিউড থেকে হারিয়ে যান। কোয়েনার উত্থানটা অনেকটাই ধুমকেতুর মত হয়েছিল। 'মুশাফির' সিনেমায় 'ও সাথি সাথি রে...'আইটেম গানে কোয়েনার পারফরম্যান্সে গোটা দেশ মাত হয়েছিল। কোয়েনার চেহারা, রূপ, স্মার্টনেসে মুগ্ধ হচ্ছিল বলিউড। কিন্তু এরপরই কেমন যেন হারিয়ে যান কোয়েনা।
অনেকেই বলেন, কোয়েনার বলিউডে কেরিয়ার শেষ হয়ে যাওয়ার পিছনে ছিল তার কুখ্যাত প্লাস্টিক সার্জারি। ছুরি, কাঁচির মাধ্যমে রূপে নিখুঁত হওয়াটা হলিউডের মত বলিউডেও চল আছে। প্রিয়াঙ্কা চোপড়া থেকে কঙ্গনা রানওয়াত- অনুষ্কা শর্মা-রা, সার্জারির মাধ্যমে তাঁদের রূপের খুঁত ঢেকেছেন। সেই পথে কোয়েনাও নিজের রূপকে আরও মোহময়ী করে তুলতে প্লাস্টিক সার্জারি করেছিলেন। কিন্তু সেখানেই হয় গন্ডগোল। আরও পড়ুন-মা হতে চলেছেন বলিউডের এই অভিনেত্রী
অনেকেই বলেন, কোয়েনার প্লাস্টিক সার্জারি খারাপ হওয়ায় তাঁর মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়া--সর্বত্র কোয়েনাকে তাঁর প্লাস্টিক সার্জারি নিয়ে কটাক্ষ শুনতে হয়। যিনি সর্বসমক্ষে স্বীকার করেছিলেন প্লাস্টিক সার্জারির কথা৷
২০০৯ সালে কোয়েনার মুখের অনেক ফিচার বদলে যায়৷ পরে জানা যায় তিনি সার্জারি করিয়েছিলেন৷ কিন্তু সেটা খুব খারাপ হওয়ায় চেহারা ভালোর হওয়ার পরিবর্তে পুরো বদলে যায়৷ কোয়েনা কিন্তু একটিবারের জন্যও আড়াল করেননি সে কথা৷ কসমেটিক সার্জারির ফল খারাপ হয়, সবাই বলেন তখন প্রথম মুখটা কোয়েনাই খোলেন৷'
বিগ বস-এ এসে বলিউডে কামব্যাকে চোখ রাখা কোয়েনা দীর্ঘদিন পর তাঁর প্লাস্টিক সার্জারি মিয়ে মুখ খুললেন। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে কোয়েনা বললেন, " তাঁর প্লাস্টিক সার্জারি নিয়ে অনেক কথা হয়েছে। বলিউডে এটা অনেকেই করেন। কিন্তু জানি না কেন সেটা স্বীকার করতে চান না। "প্লাস্টিক সার্জারি নিয়ে কেন শুধু তাঁর পিছনেই সবাই পড়ে থাকে তা নিয়েও বিষ্ময়প্রকাশ করে মুশাফির গার্ল বলেন, " আমি শুধু বলতে চাই এটা আমার কাহিনি। এটা নিয়ে বলতে আমার কোনও দ্বিধা নেই। এর আগেও আমি এই বিষয়ে বিবৃতি দিয়েছি। কিন্তু কেন জানি না বিষয়টা আমার পিছু ছাড়তেই চায় না।'' আট ন বছর হয়ে গেল তবু মানুষ শুধু আমাকে সেই প্লাস্টিক সার্জারি নিয়েই প্রশ্ন করে যায়।"
(The above story first appeared on LatestLY on Oct 02, 2019 11:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

