Aryan Khan Drug Case: ''ফাঁসানো হয়েছে শাহরুখ পুত্রকে, প্রমোদতরী থেকে উদ্ধার হয়নি মাদক''

কে পি গোসাভি, মনীষ ভানুশালী বলে যাঁদের এনসিবি (NCB) অফিসারদের সঙ্গে দেখা গিয়েছে, তাঁরা আদতে বিজেপি কর্মী বলে দাবি করেন নবাব মালিক৷ নবাব মালিকের দাবি প্রকাশ্যে আসতেই ফের শোরগোল শুরু হয়েছে৷

Aryan Khan Drug Case: ''ফাঁসানো হয়েছে শাহরুখ পুত্রকে, প্রমোদতরী থেকে উদ্ধার হয়নি মাদক''
Shahrukh Khan, Aryan Khan (Photo Credit: File Photo)

মুম্বই, ৬ অক্টোবর: গোয়াগামী (Goa) প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানকে (Aryan Khan)৷ আরিয়ানের খানের গ্রেফতারির পর গোটা দেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়েছে৷ আরিয়ানের গ্রেফতারির পর বিষয়টি নিয়ে যখন নেটিজেনরা দুভাগে ভাগ হয়ে গিয়েছেন, সেই সময় একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik)৷

মহারাষ্ট্রের (Maharashtra) মন্ত্রী নবাব মালিক অভিযোগ করেন, আরিয়ান খান সহ ৮ জনকে গ্রেফতারির পর মাদক (Drug) উদ্ধার করা হয়েছে বলে যে দাবি করা হয়, তা ভুয়ো৷ গোয়াগামী ওই প্রমোদতরী থেকে কোনও মাদক উদ্ধার করা হয়নি বলে দাবি নবাব মালিকের৷ পাশাপাশি আরিয়ান খানকে 'ফাঁসানো' হয়েছে বলেও দাবি করেন নবাব মালিক৷

আরও পড়ুন:  Aryan Khan Drug Case: শাহরুখ তনয় আরিয়ানের গ্রেফতারি 'জালিয়াতি', বিস্ফোরক দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর

নবাব মালিকের দাবি, গত ৩৬ বছর ধরে কাজ মাদক চক্রের পর্দা ফাঁসে কাজ করছে এনসিবি৷ তাদের কাজ নিয়ে দেশের মানুষ সন্তুষ্ট৷ বহু দেশীয় ও আন্তর্জাতিক মাদক চক্রের পর্দা ফাঁস হয়েছে এনসিবির হাত ধরে৷ তবে বর্তমানে যা হচ্ছে, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন৷ নবাব মালিকের দাবি, গোয়াগামী প্রমোদতরীতে যখন এনসিবি অভিযান চালায়, সেই সময় গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে ছিল বিজেপি৷ গেরুয়া শিবিরের অঙ্গুলিহেলনেই আরিয়ানকে নিশানা করা হয়েছে বলে দাবি নবাব মালিকের৷

কে পি গোসাভি, মনীষ ভানুশালী বলে যাঁদের এনসিবি (NCB) অফিসারদের সঙ্গে দেখা গিয়েছে, তাঁরা আদতে বিজেপি কর্মী৷ তিনি বলেন, মণীশ ভানুশালী বলে যে ব্যক্তি আরিয়ানের বন্ধু আরবাজ শেঠ মার্চেন্টকে নিয়ে এনসিবি অফিসে আসেন, তিনি  বিজেপির সহসভাপতি৷

(The above story first appeared on LatestLY on Oct 06, 2021 07:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).