Pakistani TikTok Star Hareem Shah: অস্ত্রোপচারের মাঝে উঠে গেলেন, পাকিস্তানি টিকটক স্টারের ভয়ঙ্কর পরীণতির ভিডিয়ো দেখুন
আর্থিক তছরুপের অভিযোগে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয় বলে খবর পান ওই পাকিস্তানি টিকটক স্টার। অস্ত্রোপচারের মাঝ পথে তিনি স্ট্রেচার থেকে উঠে পড়ায়, তাঁর ঠোঁটের অর্ধেক অংশ ফুলে যায়।
ব্রিটেন, ৩১ জানুয়ারি: পাকিস্তান (Pakistan) থেকে ব্রিটেনে (Britain) চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে যখনই ঠোঁটে অপারেশন করাতে যান, সেই সময় খবর পান, পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। সেই খবর পাওয়ার পরপরই স্ট্রেচার থেকে উঠে পড়েন পাকিস্তানের টিকটক স্টার হারিম শাহ। আর্থিক তছরুপের অভিযোগে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয় বলে খবর পান ওই পাকিস্তানি টিকটক স্টার। অস্ত্রোপচারের মাঝ পথে তিনি স্ট্রেচার থেকে উঠে পড়ায়, তাঁর ঠোঁটের অর্ধেক অংশ ফুলে যায়। প্রথমে তা খেয়াল না করলেও, পরে বুঝতে পারেন কী হয়েছে তাঁর। এরপর ওই অবস্থাতেই টিকটক ভিডিয়ো করে গোটা ঘটনার কথা খুলে বলেন হারিম শাহ।
পাকিস্তানি টিকটটক স্টারের (Tiktok Star) সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। দেখুন...
View this post on Instagram
ঠোঁটে অস্ত্রোপচার যেমন কষ্টসাধ্য তেমনি খরচ সাপেক্ষও বটে। পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি তাঁর অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ায়, তিনি সেই খরচ কীভাবে বহন করবেন, সেই চিন্তা থেকেই শেষ পর্যন্ত অস্ত্রোপচারের মাঝখান থেকে তিনি উঠে পড়েন বলে জানান হারিম শা নামে ওই টিকটক স্টার।
(The above story first appeared on LatestLY on Jan 31, 2022 04:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

