Bangladesh: বাংলাদেশ-ভারত-নেপাল ও ভুটানের মধ্যে যাতায়াতে জন্য ব্যবহার করা যেতে পারে বাংলাদেশের নৌপথ, বললেন খালিদ মাহমুদ চৌধুরী
বাংলাদেশের জলপথকে বাংলাদেশের সঙ্গে ভারত, ভুটান, ও নেপালের মধ্যে পরিবহনের কাজে ব্যবহার করা যেতে পারে। মঙ্গলবার একথা বলেন বাংলাদেশের নৌপরিহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (Khalid Mahmud Chowdhury)।
গুয়াহাটি, ১৩ এপ্রিল: বাংলাদেশের জলপথকে বাংলাদেশের সঙ্গে ভারত, ভুটান, ও নেপালের মধ্যে পরিবহনের কাজে ব্যবহার করা যেতে পারে। মঙ্গলবার একথা বলেন বাংলাদেশের নৌপরিহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (Khalid Mahmud Chowdhury)। অসমের ডিব্রুগড়ে অনুষ্ঠিত "ওয়াটারওয়েস কনক্লেভ ২০২২"-এ ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশের নৌপরিহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে ৭০০টি নদী রয়েছে। যার মধ্যে ৫৪টি নদী ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। বাংলাদেশের মোট ৮ হাজার ৪৮০ কিলোমিটার নৌপথ রয়েছে। যাকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের নৌপরিবহনে কাজে লাগানো যেতে পারে।
এই "ওয়াটারওয়েস কনক্লেভ ২০২২"-এ বক্তব্য রাখেন ভারতের প্রায় ৬ জন মন্ত্রী। তালিকায় কেন্দ্রীয় সড়ক ও পরিহনমন্ত্রী নীতিন গডকরি। উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী জি কিষাণ রেড্ডি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বিদেশ প্রতিমন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সিং, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি, কেন্দ্রীয় বন্দর-নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ভুটানের অর্থনৈতিক মন্ত্রী লিয়নপো লোকনাথ শর্মা, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মণিপুরের মন্ত্রী আওয়াংবো নিউমাই
(The above story first appeared on LatestLY on Apr 13, 2022 12:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

