Embassy Staff arrived in Baku Photo Credit: Twitter@ANI

 

শুক্রবার ২৭ জানুয়ারি ইরানে আজারবাইজানের দূতাবাসের বাইরে একটি নিরাপত্তাচৌকিতে সন্ত্রাসবাদী  হামলার ঘটনা ঘটেছে। এতে প্রধান নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও দুইজন।হামলার কথা জানিয়েছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়।আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হামলাকারী ব্যক্তি নিরাপত্তাচৌকির ভেতর ঢুকে কালাশনিকভ রাইফেল ব্যবহার করে সেখানকার নিরাপত্তাপ্রধানকে গুলি করে হত্যা করেন।তেহরান পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে তদন্ত করছে পুলিশ। তবে এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে মনে করছে না ইরান।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দূতাবাসের ভাঙা দরজা-জানালা দেখা যাচ্ছে। এটি দূতাবাস ভবনের ভেতরের অংশ বলে ধারণা করা হচ্ছে।আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘটনার শক্ত প্রতিবাদ জানিয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে- ইরানে আজারবাইজান বিরোধী ক্যাম্পেইন হামলাকারীকে ইন্দন জুগিয়েছে।

জার্মানিতে আজারবাইজানের রাষ্ট্রদূত নাসিমি আগায়েভ টুইট করে জানিয়েছেন, "তেহরানে আজারবাইজানের দূতাবাসের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার পর, দূতাবাসের কর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা সবেমাত্র বাকুতে এসে পৌছেছেন,"