মস্কো, ২১ অক্টোবর: সেনা ছাউনিতে হাজির হয়ে স্নিফার রাইফেল চালানেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। রাশিয়ার (Russia) রায়াজান প্রদেশের সেনা ছাউনিতে হাজির হন রুশ প্রেসিডেন্ট। ছাউনিতে হাজির হয়ে সেনা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরে চোখে চশমা এঁটে স্নিফার রাইফেল চালান ভ্লাদিমির পুতিন। রাশিয়ার একটি সোশ্যাল হ্যান্ডেলের তরফে পুতিনের ভিডিয়ো শেয়ার করা হয়। এদিকে ইউক্রেনে সম্প্রতি ফের নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া । কিভের দাবি, সে দেশের ৩০ শতাংশ বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে রুশ সেনা। ফলে ইউক্রেনের রাজধানী কিভ-সহ একাধিক এলাকা অন্ধকারে ঢাকতে শুরু করেছে।
WATCH: Russian President Vladimir Putin practices sniper rifle shooting at the training ground in Ryazan region. pic.twitter.com/iVAdG0Up8t
— JacobCharite (@jaccocharite) October 20, 2022
অন্যদিকে রাশিয়ার হামলার প্রেক্ষিতে নতুন করে মুখ খোলে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনে যে ক্ষেপনাস্ত্র দিয়ে হামলা করছে রাশিয়া তা ইরানের। শুধু তাই নয়, রুশ সেনাকে প্রশিক্ষণ দিতে ইরানের সেনা ক্রিমিয়াতে রয়েছে। ক্রিমিয়া থেকেই পুতিন বাহিনীকে ক্ষেপনাস্ত্র চালনায় পটু করে তুলছে ইরানের বাহিনী।