Photo Credit_Twitter

২০২০ সালের মার্চে ৩ হাজার ১০০ কোটি ডলার মূল্যের ইউরোবন্ড ঋণখেলাপির পর লেবাননের অর্থনীতি ধসে পড়ে। কালোবাজারে ডলারের বিপরীতে লেবাননের মুদ্রার মূল্য ৯০ শতাংশ পতন হয়। এর পর থেকেই দেশটিতে মূল্যস্ফীতি বাড়তে থাকে। ২০২১ সালে  সরকারি দেনা বেড়ে ১০ হাজার কোটি ডলারে পৌঁছায়। বিশ্বব্যাংকের তথ্য বলছে, এ নিয়ে সর্বোচ্চ ঋণ জিডিপির অনুপাতে জাপান, সুদান ও গ্রিসের পর বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে লেবানন।তাঁর পর থেকেই চরম আর্থিক সংকটে লেবানন। তারই মধ্যে ঘটল একটি গোটা ব্যাঙ্ক কে পণবন্দী বানানোর মত আকস্মিক এই ঘটনা।

নিজেদের জমানো টাকা ফেরত পেতে একদল আমানতকারী মধ্য বেইরুটের একটি ব্যাংকের সকলকে পণবন্দী করে রাখল। আমানতকারীদের মধ্যে একজন সশস্ত্র অবস্থায় ছিল। এই নিয়ে এরকম ঘটনা দ্বিতীয় বার ঘটল লেবাননে। বিধ্বংসী আর্থিক সংকটের ফলে ব্যাঙ্কগুলি  বেশিরভাগ আমানতকারীর  ব্যাঙ্ক অ্যাকাউন্ট  লক করে দিয়েছে।যার জেরেই এই ঘটনা। দেখুন সেই ভিডিও-