3 die in frozen Arizona lake Photo Credit: Twitter@EconomicTimes

আরিজোনার ঠান্ডা জলের লেকে (Frozen Arizona Lake) ডুবে মৃত্যু হল তিন প্রবাসী ভারতীয়র। জানা গেছে গাড়িতে দুই পরিবারের সদস্যরা ছিলেন।  কোকোনিনো কাউন্টি শেরিফের অফিস (The Coconino County Sheriff's Office) থেকে মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। জানা গেছে ওই গাড়িতে ছিলেন  ৪৯ বছর বয়সী নারায়ণ মুদ্দানা এবং তার স্ত্রী হরিথা মুদ্দানা এবং ৪৭ বছর বয়সী গোকুল মেডিসেটি। দুদিন আগে উডস ক্যানিয়ন লেক এর সদস্যরা জানান আরিজোনার লেকে গাড়ি সহ তিন সদস্য নিখোঁজ হয়েছেন। এরপরই ডুবুরি নামিয়ে ওই তিনজনকে  উদ্ধার করা হয়।