সুদানে সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত। আর সেই সংঘর্ষে ইউরোপীয় ইউনিয়নের এক দূতকে হেনস্থার পর এবার মার্কিন একটি কনভয়ে হামলা চালাল র্যাপিড রেসপন্স ফোর্স। যার জেরে বেজায় ক্ষুব্ধ মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। জাপানে থাকাকালীন সেনা ও আধাসামরিক বাহিনীর দুই জেনারেলের সঙ্গে কথা বলেন তিনি। ব্লিংকেনের পক্ষ থেকে যুদ্ধ বিরতির আবেদন জানানো হয় দু পক্ষকেই।
শনিবার থেকে চলা দুই সেনা বাহিনীর জেনারেলের যুদ্ধে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৮৫ জন, আহত হয়েছেন প্রায় ১৮০০ জনের কাছাকাছি মানুষ।
মার্কিন কনভয়ের ওপর হামলাকে খামখেয়ালিপনা বলে উল্লেখ করেছেন তিনি। এবং এই হামলা একেবারেই গ্রহনযোগ্য নয় বলে জানিয়েছেন ব্লিংকেন। যদিও কনভয়ের সবাই সুরক্ষিত রয়েছেন বলে জানাা গেছে।
খার্টুম শহরে দুপক্ষের সংঘর্ষের জেরে বন্ধ হয়ে গিয়েছে বিদ্যুৎ এবং পানীয় ব্যবস্থা । যার জেরে সমস্যায় পড়েছেন সাধারন মানুষ। শুধ খার্টুম নয় তার পাশাপাশি ওমদুরমান এবং বাহারি শহরেও পড়েছে এই সংঘর্ষের ছায়া।
Blinken warns Sudan's warring generals after U.S. convoy faces fire https://t.co/EzAiysjbjM pic.twitter.com/UPlrvkYVGc
— Reuters World (@ReutersWorld) April 18, 2023