পেনশন প্রাপকদের ক্ষেত্রে অবসরের বয়স বাড়ানোর জেরে ফ্রান্সে বিক্ষোভ শ্রমজীবী মানুষদের। বন্ধ ট্রেন ব্যবস্থা, রাস্তাঘাট, এবং পরিষেবাও। ট্রাক ড্রাইভার থেকে আর্বজনা পরিষ্কার করা মানুষ সবাই যোগ দিয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের আনা এই বিলের বিরুদ্ধে প্রতিবাদে।
সম্প্রতি অবসরের বয়স ২ বছর বাড়িয়ে দেওয়ার প্রস্তাব জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সেই প্রস্তাবের কার্যকারিতায় যথেষ্ট চেষ্টার মধ্যে রয়েছেন তিনি। প্রয়োজনে সংবিধানে পরিবর্তন আনার কথাশোনা যাচ্ছে এই নীতি কার্যকর করা ক্ষেত্রে। তবে তার এই নীতির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। আগামীদিনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার ১০ লক্ষেরও বেশি মানুষ রাস্তায় নেমেছিলেন এই নীতির কার্যকারিতার বিরুদ্ধে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও ম্যাক্রনের আশা পার্লামেন্টে দ্রুত কার্যকর হবে তার এই নীতি।
মঙ্গলবারের পর আবার এই বিল তুলে নেওয়ার প্রতিবাদে আগামনী শনিবার রাস্তায় নামবে ইউনিয়নগুলি। তাদের তরফে ম্যাক্রনকে এই বিল তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছে। প্রেসিডেন্টের কঠোর পদক্ষেপের জেরে আগামীদিনে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে তাও জানিয়েছে ইউনিয়নের নেতারা।
সরকারের পক্ষ থেকে জানা গেছে নতুন এই ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে পেনশন ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা যাতে ভবিষ্যতে পেনশন ফান্ড অর্থশূন্য হয়ে না পড়ে।
French nationwide strike to extend as pension reform fight intensifies https://t.co/Xs8DYwcXn0 pic.twitter.com/qzmX73mToq
— Reuters World (@ReutersWorld) March 8, 2023