Vladimir Putin's Secret Daughter: পুতিনের 'গোপণ কন্যা' এলিজাভেতার বিস্ফোরক উক্তি, 'আমার এবং শত শত মানুষের জীবন নষ্ট...'

২০০৩ সালে সেন্ট পিটার্সবার্গে জন্মহয় এলিজাভতা ক্রিভোনোগিখের। শোনা যায়, ভ্লাদিমির পুতিন এবং স্বেতলানা ক্রিভোনোগিখের কন্যা হলেন এলিজাভেতা। ২০২০ সালে এলিজাভেতার খোঁজ মেলে।

Vladimir Putin's Secret Daughter: পুতিনের 'গোপণ কন্যা' এলিজাভেতার বিস্ফোরক উক্তি, 'আমার এবং শত শত মানুষের জীবন নষ্ট...'
Putin And His Secret Daughter (Photo Credit: X)

দিল্লি, ৫ অগাস্ট: ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) রয়েছে এক গোপণ সন্তান। এলিজাভেতা ক্রিভোনোগিখ (Elizaveta Krivonogikh) নামে পুতিনের ওই গোপণ কন্যা এবার মুখ খুললেন। পুতিন-কন্যা বলেন, তাঁর জীবন কার্যত ধ্বংস করে দিয়েছেন একজন। শুধু তাঁর নয়, শত শত মানুষের জীবন নষ্ট করেছেন তিনি। কারও নাম নেন পুতিনের গোপণ কন্যা এলিজাভেতা ক্রিভোনোগিখ। তবে ক্রেমলিনের (Kremlin) কোনও নেতার বিরুদ্ধেই এলিজাভেতা মুখ খুলেছেন বলে মনে করা হচ্ছে।

এলিজাভেতার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রায় প্রত্যেকদিন নানা ধরনের আপডেট মেলে। নাইটক্লাব থেকে বিলাসবহুল জীবনযাত্রার, সব ধরনের ছবি, ভিডিয়ো তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখা যায়। তবে ২০২২ সালে যখন রাশিয়া এবং ইউক্রেনের (Russia-Ukraine War) যুদ্ধ শুরু হয়, তখন থেকে এলিজাভতার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল হঠাৎ উধাও হয়ে যায়।

২০০৩ সালে সেন্ট পিটার্সবার্গে জন্মহয় এলিজাভতা ক্রিভোনোগিখের। শোনা যায়, ভ্লাদিমির পুতিন এবং স্বেতলানা ক্রিভোনোগিখের কন্যা হলেন এলিজাভেতা। ২০২০ সালে এলিজাভেতার খোঁজ মেলে। শোনা যায়, তিনি ভ্লাদিমির পুতিনেরই গোপণ কন্যা। স্বেতলানার সঙ্গে পুতিনের সম্পর্কের জেরে এলিজাভেতার জন্ম হয় বলে শোনা যায়। রাশিয়ার একজন মিলিয়নেয়ার হিসেবে খ্যাত স্বেতলানা।  তাঁর সঙ্গে রুশ নেতার গোপণ সম্পর্কের জেরেই এলিজাভেতার জন্ম বলে খবর আসে।

এমনকী এলিজাভেতার সঙ্গে ভ্লাদিমির পুতিনের চেহারার অদ্ভুদ মিল রয়েছে বলে নানা সংস্থার তরফে দাবি করা হয়। তবে ক্রেমলিনের তরফে এই খবরের সত্যতা প্রকাশ করা হয়নি। এলিজাভেতার সঙ্গে পুতিনের কোনও সম্পর্ক নেই বলে জোর গলায় দাবি করে ক্রেমলিন। এরপরই ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হয়। ওই সময় হঠাৎ করে উধাও হয়ে যায় এলিজাভেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।

(The above story first appeared on LatestLY on Aug 05, 2025 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).