Russia-Ukraine War: পুতিনের বিরুদ্ধে সুর চড়ান জুনে, দেড় মাসের মাথায় নিহত ওয়াগনর প্রধান, মৃত্যুর আগে শেষ ৩০ সেকেন্ডে কী হয়
রাশিয়ার অসামরিক বিমান সংস্থার তরফে জানানো হয়, ইয়েভজেনি প্রিগোজিন যে বিমানে ছিলেন, সেখানে আরও ১০ জন যাত্রী ছিলেন। মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাওয়ার সময় ওই রুশ বিমানটি ভেঙে পড়ে একটি গ্রামে।
মস্কো, ২৪ অগাস্ট: ওয়াগনার বিক্ষোভ নিয়ে যখন রাশিয়ায় বিক্ষোভের আগুন যখন কিছুটা স্তীমিত, সেই সময় প্রকাশ্যে এল অন্যতম বড় খবর। রিপোর্টে প্রকাশ, রাশিয়ায় ওয়াগনর গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনর মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায়। ইয়েভজেনি প্রিগোজিন যে বিমানে ছিলেন, সেটি দুর্ঘটনার মুখে পড়ার আগে ৩০ সেকেন্ড সব ঠিকঠাক ছিল। রাশিয়ার অসামরিক বিমান সংস্থার তরফে জানানো হয়, ইয়েভজেনি প্রিগোজিন যে বিমানে ছিলেন, সেখানে আরও ১০ জন যাত্রী ছিলেন। মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাওয়ার সময় ওই রুশ বিমানটি ভেঙে পড়ে একটি গ্রামে। সেন্ট পিটার্সবার্গে বিমান ভেঙে পড়ার খবর পেতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। তবে কী কারণে ইয়েভজেনি প্রিগোজিনর বিমানটি ভেঙে পড়ে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। যদিও যা-ই হোক না কেন, তা মুহূর্তের মধ্যে ঘটে যায় বলে রিপোর্টে জানা যায়। ইয়েভজেনি প্রিগোজিন-এর সঙ্গে ওই বিমান যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
চলতি বছরের জুন মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন ইয়েভজেনি প্রিগোজিন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রুশ সেনার বিরুদ্ধে জুন মাসে সুর চড়াতে শুরু করেন ওয়াগনর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। যা নিয়ে শোরগোল শুরু হয়ে যায় প্রায় গোটা বিশ্ব জুড়ে।
(The above story first appeared on LatestLY on Aug 24, 2023 10:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

