বেলারুশে এবার পরমানু ঘাঁটি বসানোর পরিকল্পনা প্রকাশ করলেন ভ্লাদিমির পুতিন। এর ফলে ইউক্রেন আগ্রাসন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সঙ্গে চাপ আরও বাড়বে রাশিয়ার ।
পুতিন জানিয়েছেন, জুলাই মাস থেকে বেলারুশে স্টোরেজ বিল্ডিং তৈরির কাজ শুরু হবে। যেমনটা ইউরোপে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ইসকান্দার শর্ট রেঞ্চ মিসাইল পাঠানো শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
যদিও এর মধ্যে দিয়ে রাশিয়া তাদের পারমানবিক চুক্তির কেন্দ্র বেলারুশে হস্তান্তর করছে না বলে জানিয়েছে রাশিয়া। এর পাশাপাশি এর মধ্যে দিয়ে তারা পারমানবিক চুক্তিও ভঙ্গ করছে না।
রাশিয়ান প্রেসিডেন্ট জানিয়েছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুক্যাশ্যাঙ্কোর আবেদনের ভিত্তিতে রাশিয়া সেই দেশে লঞ্চ প্যাড তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেন যুদ্ধে আরও গতি আনতে ব্যবহার করা হবে এই লঞ্চ প্যাড। মার্কিনিরা যদি ইউরোপে লঞ্চ প্যাড তৈরি করতে পারে তাহলে তারা কেন পারবে না বলে জানিয়েছেন পুতিন।
ইউক্রেনের এই অবস্থার জন্য পুতিন আমেরিকাকেই দায়ী করেছেন। তাঁর দাবি, পশ্চিমারা একটি রাষ্ট্র এবং তাঁর জনগনকে নিয়ে ক্রমাগত ছেলেখেলা করছে।
২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোর ক্ষেত্রে রাশিয়াকে সাহায্য করেছিল বেলারুশ।দেশটির দক্ষিণ দিক থেকে রাশিয়ান সেনাদের ঢুকতে সাহায্য করেছিল।
Russia plans to deploy tactical nuclear weapons in Belarus: Putin
Read @ANI Story | https://t.co/eePNO5Nv9p#Russia #Putin #Belarus #nuclearweapons pic.twitter.com/94j1qjkOkG
— ANI Digital (@ani_digital) March 26, 2023