নিজেদের দেশের কৃষকদের সুবিধার্থে এবার ইউক্রেন থেকে গমের আমদানি বন্ধ করল পোল্যান্ড। জুনের ৩০ তারিখ পর্যন্ত আপাতত গমের আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে শুধু গমই নয়, এর পাশাপাশি ডিম, দুধ, সবজি এবং অন্যান্য় উপকরনের ক্ষেত্রেও আমদানী করা বন্ধ করেছে পোল্যান্ড সরকার। পোল্যান্ডের শাসক দলের এক নেতা কথায়, ইউক্রেনের প্রতি সমর্থন রেখেও নিজেদের দেশের কৃষকদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হহচ্ছে বলে জানান তিনি।
যদিও এই বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ইউক্রেনের চাষীরা এই মূহূর্তে যে কঠিন সংকটের মধ্যে রয়েছে তা জানানো হয়েছে এক বিবৃতিতে।
ইউক্রেন থেকে অতিরিক্ত মাত্রায় শস্যের রপ্তানি অন্যান্য দেশের ক্ষতি করছে। দাম কমে যাোয়ার ফলে সমস্যায় পড়তে হচ্ছে বিক্রেতাদের।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে এই সমস্যার সৃষ্টি হয়েছে । যুদ্ধের পর থেকে ইউক্রেনিয়ান পণ্যের ওপর থেকে শুল্ক তুলে দিয়েেছে ইউরোপীয়ন ইউনিয়ন। যার জেরে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে গমের রপ্তানি করছে ইউক্রেন।
Poland to 'temporarily' prohibit grain, other food imports from Ukraine
Read @ANI Story | https://t.co/eLRYpKpGH4#Poland #Ukraine #FoodImports pic.twitter.com/bTPSZQWTEB
— ANI Digital (@ani_digital) April 16, 2023