PM Modi & Indian Tricolour: মঞ্চে পড়ে থাকা ভারতের পতাকাকে কীভাবে সম্মান জানালেন প্রধানমন্ত্রী মোদি? দেখুন দেশভক্তির ভিডিয়ো
ব্রিকস সম্মেলনে গ্রুপ ফটো তোলার সময় রাষ্ট্রনায়করা যাতে নিজেদের নির্দিষ্ট জায়গায় দাঁড়ান তার জন্য সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় পতাকার ক্ষুদ্র সংস্করণ নিচে ফেলে রাখা হয়েছিল।
জোহানেসবার্গ: ব্রিকস সম্মেলনে (BRICS Summit) গ্রুপ ফটো (group photo) তোলার সময় রাষ্ট্রনায়করা যাতে নিজেদের নির্দিষ্ট জায়গায় দাঁড়ান তার জন্য সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় পতাকার ক্ষুদ্র সংস্করণ নিচে ফেলে রাখা হয়েছিল। বিষয়টি দেখতে পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ভারতের তেরঙ্গাকে (Indian Tricolour) মাটি থেকে তুলে নিজের পকেটে রাখেন।
যাতে সেটি পা না দিয়ে ফেলেন তার জন্য এই কাজ করেন মোদি। বিষয়টি দেখতে পেয়ে তাঁর পথই অনুসরণ করে মঞ্চে পড়ে থাকা দক্ষিণ আফ্রিকার জাতীয় পতাকাটি তুলে নেন সেদেশের রাষ্ট্রপতি সিরিল রামাফোসাও (South African President Cyril Ramaphosa)। যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভারতের প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। আরও পড়ুন: PM Modi: জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদির, দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
#WATCH | Johannesburg, South Africa | PM Narendra Modi notices Indian Tricolour on the ground (to denote standing position) during the group photo at BRICS, makes sure to not step on it, picks it up and keeps it with him. South African President Cyril Ramaphosa follows suit. pic.twitter.com/vf5pAkgPQo
— ANI (@ANI) August 23, 2023
(The above story first appeared on LatestLY on Aug 23, 2023 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

