PM Narendra Modi (Photo Credits: PTI)

তিনদিনের অষ্ট্রেলিয়া সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অষ্ট্রেলিয়া বিভিন্ন নামি উদ্যোক্তাদের সঙ্গে দেখা করেন তিনি। দেখা করেন সেলিব্রেটি সেফ এবং রেস্তোরাঁর মালিক সারা টডের সঙ্গে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি ভীষণ খুশি। তিনি জানান, " প্রধানমন্ত্রী একজন অদম্য মানুষ। তাঁর সঙ্গে দেখা করে আমি খুশি। এবং আমি দেখতে পাচ্ছি তিনি দেশের ভবিষ্যতের প্রতি যথেষ্ট যত্নবান, তিনি একজন যথেষ্ট প্রভাবশালী ব্যক্তিত্ব এবং আমি মনে করি একটা ছোট্ট স্থান থেকে সূত্রপাত করে দেশের একজন নেতা হিসেবে উঠে এসেছেন। তিনি অনেক ভালো কিছু করেছেন। " বলে জানা এই সেলিব্রেটি মহিলা।

অষ্ট্রিলিয়ায় ৩ দিনের জন্য থাকবেন প্রধানমন্ত্রী। দেখা করবেন বিভিন্ন উদ্যোক্তা সহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে। পাপুয়া নিউগিনির পর শেষ দেশ হিসেবে অষ্ট্রেলিয়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।