Pakistani TikToker Sumeera Rajput (Photo Credits: X)

পাকিস্তানি টিকটকারের রহস্যজনক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুমিরা রাজপুত (Sumeera Rajput) দেহ। সিন্ধু প্রদেশে নিজের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে জনপ্রিয় পাক টিকটক কনটেন্ট ক্রিয়েটর সুমিরা রাজপুতের মৃতদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিয়েতে রাজি না হওয়ার কারণে তাঁকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। এদিকে বিবাহ ছিলেন ওই মহিলা। তাঁর একটি কন্যা সন্তানও রয়েছে।

পাকিস্তানের এক সংবাদমাধ্যম মারফত জানা যাচ্ছে, নিহত মহিলার ১৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। সেও টিকটকে ভিডিও বানায়। তার অভিযোগ, তার মাকে জোরপূর্বক বিয়ে করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। বিয়েতে জারি না হওয়ায় বিষ প্রয়োগ করে মেরে ফেরা হয়েছে তার মাকে। ঘটনাটি ঘটেছে সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায়।

ময়নাতদন্তে বিষক্রিয়ার প্রমাণ

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়। রিপোর্ট হাতে পেয়ে ঘোটকি জেলার সিনিয়র পুলিশ সুপার জানান, ময়নাতদন্তে বিষক্রিয়ার প্রমাণ মিলেছে। এই ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বাবু রাজপুত ও মোহাম্মদ ইমরান। তবে খুনের পিছনে কী উদ্দেশ্য ছিল তা এখনও পর্যন্ত নিশ্চিত নয় পুলিশ।

ঘোটকি জেলা পুলিশ কর্মকর্তা আনোয়ার শেখ জানান, নিহত মহিলার মেয়ের অভিযোগ সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনো এফআইআর দায়ের করা হয়নি। তদন্ত চালাচ্ছে পুলিশ।

সুমিরা রাজপুত পাকিস্তানের সোশ্যাল মিডিয়া জগতে বেশ জনপ্রিয় ছিলেন। টিকটকে তাঁর ফলোয়ার সংখ্যা ছিল ৫৮ হাজারের বেশি। সুমিরার ভিডিওতে মোট ১০ লাখেরও বেশি লাইক রয়েছে।