Photo Credit ANI

কয়লার খাদানের অধিকার নিয়ে দুই উপজাতি সম্প্রদায়ের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষে মৃত ১৬। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকা দারা আদমখেল কোহাটে। সুনিখেল এবং আখরোয়ালদের মধ্যে কয়লা এলাকার সীমানা নির্ধারন নিয়ে ঘটে এই সংঘর্ষ।যার জেরে ঘটনাস্থলেই ১৪ জন মারা যায়।

আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে  আরও ২ জন মারা যান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার জেরে দারা আদমখেল পুলিশ স্টেশনে দায়ের করা হয়েছে এফআইআর। কয়লার খাদান এলাকায় জায়গার অধিকার নিয়ে দুপক্ষের মধ্যে সমস্যা দীর্ঘদিনের।

বুলানদারি হিল সম্প্রদায়ের দুই পক্ষকেই বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলা হলেও তাদের মধ্যে উগ্র মানসিকতার জেরে তা কখনও সম্ভব হয়ে ওঠেনি।

ঘটনায় আহতদেরকে ভর্তি করা হয়েছে পেশোয়ারের একটি হাসপাতালে। এর আগেও সীমানা নির্ধারন করা নিয়ে বহুবার আলোচনা হলেও কোনরুপ সমাধান বেরিয়ে আসেনি।