North Korea Bans Smoking: এবার কিম-জং-উন শাসিত উত্তর কোরিয়ায় নিষিদ্ধ প্রকাশ্যে ধূমপান
জনসমক্ষে আর ধূমপান নয়। দেশবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের সুযোগ করে দিতে এবার উত্তর কোরিয়াতে নিষিদ্ধ হল ধূমপান (Bans Smoking)। রয়টার্সের রিপোর্ট বলছে, সিগারেটের উৎপাদন ও বিক্রিকে নিয়ন্ত্রণ করতে এবার উত্তর কোরিয়ার সরকার তামাক বর্জন আইন বলবৎ করতে তৎপর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, উত্তর কোরিয়াতে তামাক সেবন, ধুমপায়ীদের সংখ্যা প্রচুর। ২০১৩-র রিপোর্ট অনুসারে উত্তর কোরিয়ার মোট জনসংখ্যা ৪৩. ৯ শাতংশ পুরুষ ধূমপায়ী। এদিকে স্থানীয় সংবাদ মাধ্যম কেসিএনএ-র তরফে জানানো হয়েছে, এবার আর উত্তর কোরিয়াতে প্রকাশ্যে ধূমপান করা যাবে না।
সিওল, ৫ নভেম্বর: জনসমক্ষে আর ধূমপান নয়। দেশবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের সুযোগ করে দিতে এবার উত্তর কোরিয়াতে নিষিদ্ধ হল ধূমপান (Bans Smoking)। রয়টার্সের রিপোর্ট বলছে, সিগারেটের উৎপাদন ও বিক্রিকে নিয়ন্ত্রণ করতে এবার উত্তর কোরিয়ার সরকার তামাক বর্জন আইন বলবৎ করতে তৎপর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, উত্তর কোরিয়াতে তামাক সেবন, ধুমপায়ীদের সংখ্যা প্রচুর। ২০১৩-র রিপোর্ট অনুসারে উত্তর কোরিয়ার মোট জনসংখ্যা ৪৩. ৯ শাতংশ পুরুষ ধূমপায়ী। এদিকে স্থানীয় সংবাদ মাধ্যম কেসিএনএ-র তরফে জানানো হয়েছে, এবার আর উত্তর কোরিয়াতে প্রকাশ্যে ধূমপান করা যাবে না। ধূমপান নিষিদ্ধ হওয়া জায়গাগুলি হল, রাজনৈতিক কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমাহল, চিকিৎসাকেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতাল। আরও পড়ুন-Soumitra Chatterjee Health Update: একই রকম সৌমিত্র, স্নায়ুর সমস্যা সমাধানে বসছে মেডিক্যাল বোর্ড
কিমের দেশে যখন প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হচ্ছে তখন একটা কথা বলতেই হয়। উত্ত্র কোরিয়ার শাসক কিম-জং-উন নিজেই একজন চেন স্মোকার। স্থানীয় সংবাদ মাধ্যমে কিমের প্রকাশিত ছবি গুলিতে দেখা যায় তাঁর হাতে ধরা রয়েছে। জ্বলন্ত সিগারেট।
(The above story first appeared on LatestLY on Nov 05, 2020 10:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

