MEA Rejects Donald Trump's Claim: কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতা চেয়েছিলেন মোদি! মার্কিন প্রেসিডেন্টের দাবি উড়িয়ে যা জানাল ভারতের বিদেশ মন্ত্রক

ভিত্তিহীন দাবির জন্য কুখ্যাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডো ট্রাম্পের এবার কাশ্মীর নিয়ে বিস্ফোরক দাবি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের মাঝে ট্রাম্পের দাবি, 'দু'সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার সাক্ষাতে কথা হয়েছিল।

MEA Rejects Donald Trump's Claim: কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতা চেয়েছিলেন মোদি! মার্কিন প্রেসিডেন্টের দাবি উড়িয়ে যা জানাল ভারতের বিদেশ মন্ত্রক
কাশ্মীর নিয়ে ট্রাম্পের দাবি ওড়াল ভারতের বিদেশমন্ত্রক। (Photo Credits: ANI | Twitter)

নয়া দিল্লি, ২৩ জুলাই: ভিত্তিহীন দাবির জন্য কুখ্যাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডো ট্রাম্পের এবার কাশ্মীর নিয়ে বিস্ফোরক দাবি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের মাঝে ট্রাম্পের দাবি, 'দু'সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার সাক্ষাতে কথা হয়েছিল। মোদি জানতে চান, আমি মধ্যস্থতা করতে রাজি কি না। আমি প্রশ্ন করি, কোন বিষয়ে। তিনি বলেন, কাশ্মীর। কারণ, কাশ্মীর নিয়ে বিবাদটা অনেক দিন ধরে চলছে। আমি ওঁকে জানাই, মধ্যস্থতা করতে পারলে আমি খুশিই হব।''

যা শুনে বেজায় খুশি ইমরান খান বলেছেন, ''এমনটা হলে ১০০ কোটি মানুষের শুভেচ্ছা আপনার সঙ্গে থাকবে।''ট্রাম্পের এমন দাবি নিয়ে শোরগোল পড়ে যায়। আরও পড়ুন-যাদবপুরের রাস্তায় শ্লীলতাহানির শিকার টলিউড অভিনেত্রী(দেখুন ভিডিও)

আন্তর্জাতিক মিডিয়ায় কাশ্মীরে মধ্যস্থতা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবি বড় করে কভার করা হয়। তবে এই খবরের পরেই ভারতের বিদেশ মন্ত্রক ট্রাম্পে দাবি উড়িয়ে ডানিয়ে দেয়, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কোনও অনুরোধ মার্কিন প্রেসিডেন্টকে করেননি। কাশ্মীর নিয়ে আলোচনা হলে দ্বিপাক্ষিক স্তরেই তা হবে। কোনও দেশের মধ্যস্থতার প্রয়োজন নেই। ''

ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য, পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করতে গেলে আগে সীমান্ত-সন্ত্রাস, জঙ্গিদের মদত দেওয়া বন্ধ হওয়া দরকার। ১৯৭২ সালের শিমলা চুক্তিতে কাশ্মীরকে দ্বিপাক্ষিক বিষয় বলেই মেনে নিয়েছিল ভারত ও পাকিস্তান। সেই চুক্তি এবং লাহোর ঘোষণাপত্রই আলোচনার ভিত্তি হওয়া উচিত বলে মনে করে ভারত। তাই এই ইস্যুতে কোনও দেশেরই মধ্যস্থতা করার জায়গা নেই বলে নয়া দিল্লির বক্তব্য। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ''আমরা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য শুনেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কোনও অনুরোধ মার্কিন প্রেসিডেন্টকে করেননি। ভারত-পাকিস্তানের মধ্যে সব বিষয় নিয়ে দ্বিপাক্ষিক স্তরেই আলোচনা হবে, এটাই আমরা ধারাবাহিক ভাবে বলে এসেছি। ''

(The above story first appeared on LatestLY on Jul 23, 2019 09:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).