Kangana Ranaut: 'কৃষকদের আন্দোলনে উৎসাহ দিয়ে কর্মফল ভুগছেন ট্রুডো', কানাডার প্রধানমন্ত্রীকে একহাত কঙ্গনার
করোনা মহামারীতে তাঁদের টিকা দিতে হবে। সেই সঙ্গে করোনা রুখতে অত্যাবশ্যকীয় মাস্কও দিতে হবে। এমনই দাবিতে কানাডার ট্রাক চালকরা সম্প্রতি প্রতিবাদ শুরু করেন। কানাডায় ওই প্রতিবাদ শুরু হতেই ট্রুডোকে নিয়ে খবর শুরু হয়।
মুম্বই, ১ ফেব্রুয়ারি: ট্রাক চালকদের প্রতিবাদের জেরে নিজেকে লুকিয়ে রাখতে হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী (Canadian PM) জাস্টিন ট্রুডোকে ( Justin Trudeau)। ভারতে যখন কৃষক আন্দোলন চলছিল, সেই সময় প্রতিবাদকারীদের পাশে দাঁড়িয়ে তাঁদের উৎসাহ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। এবার তাঁর ফল ভুগছেন ট্রুডো। নিজের দেশে যখন ট্রাক চালকরা প্রতিবাদ শুরু করেন, সেই সময় ভয়েক চোটে নিজের ঠিকানা বদল করতে হল জাস্টিন ট্রুডোকে। একেই বলে কর্মা অর্থাৎ ক্রমফল। এভাবেই নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্য়মে কানাডার প্রধানমন্ত্রীকে একহাত নেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut )।
প্রসঙ্গত করোনা মহামারীতে তাঁদের টিকা দিতে হবে। সেই সঙ্গে করোনা রুখতে অত্যাবশ্যকীয় মাস্কও দিতে হবে। এমনই দাবিতে কানাডার ট্রাক চালকরা সম্প্রতি প্রতিবাদ শুরু করেন। কানাডায় ওই প্রতিবাদ শুরু হতেই ট্রুডোকে নিয়ে খবর শুরু হয়।
এমনকী প্রতিবাদ, প্রতিরোধের জেরে জাস্টিন ট্রুডোকে নিজের ঠিকানাও বদল করতে হয় বলে খবর। শোনা যাচ্ছে ট্রুডো এবং তাঁর পরিবার এই মুহূর্তে কোনও গোপণ আস্তানায় রয়েছেন।
(The above story first appeared on LatestLY on Feb 01, 2022 01:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

