Malaika Arora's Father Death: বাবার মৃত্যুতে বিধ্বস্ত মালাইকা, অভিনেত্রীর সঙ্গ ছাড়লেন না Arjun Kapoor, দেখুন ভিডিয়ো

কঠিন সময়ে অভিনেত্রীর পরিবারের পাশে দাঁড়াতে দেখা যায় অর্জুনকে। সকাল গড়িয়ে রাত হলেও, অর্জুন কিন্তু মালাইকার পরিবারকে ছেড়ে বেরিয়ে যাননি।

Malaika Arora's Father Death: বাবার মৃত্যুতে বিধ্বস্ত মালাইকা, অভিনেত্রীর সঙ্গ ছাড়লেন না Arjun Kapoor, দেখুন ভিডিয়ো
Arjun Kapoor, Malaika Arora (Photo Credit: Instagram)

মুম্বই, ১২ সেপ্টেম্বর: মালাইকা অরোরার (Malaika Arora) বাবার মৃত্যু কি শেষ পর্যন্ত অভিনেত্রীর কাছে আবার ফিরিয়ে দিল অর্জুন কাপুরকে (Arjun Kapoor)? এমনই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। মালাইকা অরোরার বাবা অনিল মেহতার মৃত্যুর খবর পেতেই, ব্যান্দ্রায় অভিনেত্রীর মায়ের বাড়িতে হাজির হন অর্জুন কাপুর। কঠিন সময়ে অভিনেত্রীর পরিবারের পাশে দাঁড়াতে দেখা যায় অর্জুনকে। সকাল গড়িয়ে রাত হলেও, অর্জুন কিন্তু মালাইকার পরিবারকে ছেড়ে বেরিয়ে যাননি। রাতে অনিল মেহতার শেষকৃত্যের পর মালাইকা অরোরা, অমৃতা অরোরা, করিশ্মা, করিনা কাপুরদের সঙ্গে তাঁকে বের হতে দেখা যায়। মালাইকার সঙ্গে ছিল অভিনেত্রীর পুত্র আরহান খানও। মালাইকা মাস্কে মুখ ঢেকে বেরোলও, অর্জুনকে দেখা যায়, প্রত্যেককে সঙ্গে নিয়েই সেখান থেকে বের হতে। যা নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: Malaika Arora's Father Anil Arora Dies by Suicide: 'কঠিন সময়ে একা থাকতে দিন দয়া করে', বাবার আত্মহত্যার পর পোস্ট মালাইকার

মালাইকার বাবার শেষকৃত্যের পর অভিনেত্রীর সঙ্গেই বাড়ির বাইরে বেরোতে দেখা যায় অর্জুন কাপুরকে। দেখুন...

 

View this post on Instagram

 

বুধবার সকালে মালাইকা অরোরার বাবা অনিল মেহতার মৃত্যুর খবর মেলে। রিপোর্টে প্রকাশ, ব্যান্দ্রার বাসভবনের ৬তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন অনিল মেহতা। কী কারণে মালাইকার বাবা আত্মহত্যা করেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এমনকী, অনিল মেহতার মৃত্যুর পর মালাইকার বাবা, মায়ের বাড়িতে ফরেন্সিক দলকেও প্রবেশ করতে দেখা যায়। তবে কী কারণে অভিনেত্রীর বাবা আত্মহত্যা করেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

শুধু এই কঠিন সময়ে শুভানুধ্যায়ীরা যাতে তাঁদের একা থাকতে দেন, সে বিষয়ে গতরাতে আবেদন জানান মালাইকা অরোরা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে প্রত্যেকের কাছে এই আবেদন জানান অভিনেত্রী।

(The above story first appeared on LatestLY on Sep 12, 2024 12:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).