লন্ডন, ৭ সেপ্টেম্বর: ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব (Home Secretary In UK Cabinet) পদে বসলেন ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্রাভারম্যান (Suella Braverman)। পেশায় ব্যারিস্টার সুয়েলা মঙ্গলবার নতুন স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। এর আগে আরেক ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল (Priti Patel) এই পদে ছিলেন। ৪২ বছর বয়সি সুয়েলা দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের ফারহাম থেকে নির্বাচিত সাংসদ। তিনি কনজারভেটিভ পার্টির সদস্য। এর আগে বরিস জনসনের নেতৃত্বাধীন সরকারে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন সুয়েলা। তিনি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়েও ছিলেন। কিন্তু গত জুলাই মাসে দ্বিতীয় রাউন্ডে হেরে যান।
দুই সন্তানের মা সুয়েলা ব্রাভারম্যানের মা উমা হিন্দু তামিল, বাব গোয়ান বংশোদ্ভূত ক্রিস্টি ফার্নান্দেস। তাঁর মা মরিশাস থেকে ব্রিটেনে চলে আসেন। তাঁর বাবা কেনিয়া থেকে ষাটের দশকে পাড়ি জমান। আরও পড়ুন: Afghanistan: কমান্ডারের সঙ্গে মেয়ের বিয়ে দিতে নারাজ, বৃদ্ধকে পেটাল তালিবান, নির্মম ভিডিয়ো দেখে চমকে উঠল বিশ্ব
The Rt Hon Suella Braverman QC MP @SuellaBraverman has been appointed Secretary of State for the Home Department @UKHomeOffice.#Reshuffle pic.twitter.com/blwJ7LVySt
— UK Prime Minister (@10DowningStreet) September 6, 2022
গতকালই ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন লিজ ট্রাস। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে ২০ হাজারেরও বেশি ভোটে হারিয়ে প্রধানমন্ত্রীর কুর্সি দখল করেছেন লিজ। আনুষ্ঠানিকভাবে তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।