Manpreet Kaur. (Photo Credits: Twitter)

জো বাইডেনের দেশে এবার বিচারকের ভূমিকায় শিখ কন্যা। মার্কিন মুলুকে ইতিহাস গড়লেন শিখ কন্য়া মনপ্রীত কৌর মোনিকা সিং (Manpreet Monica Singh)। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম শিখ মহিলা বিচারক হিসেবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত (Indian Origin) মনপ্রীত মোনিকা সিং। টেক্সাসের হ্যারিস কাউন্টি সিভিল আদালতের বিচারক হিসেবে শপথ নিলেন তিনি। তাঁর জন্ম মার্কিন মুলুকের হাউস্টনেই। মনপ্রীতের বাবা ১৯৭০ সালে ভারত থেকে আমেরিকায় আসেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে দক্ষতার সঙ্গে ২০ বছর আইনজীবী হিসেবে কাজ করছেন। বেশ কয়েকটি বড় মামলায় দারুণ লড়ে সুনাম পান।

আমেরিকার বেশ কয়েকটি নাগরিক অধিকার সংগঠনের সঙ্গে জড়িত আছেন তিনি। মনপ্রীতের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন মুলুকে দক্ষিণ এশিয়ার প্রথম বিচারক ভারতের রবি সান্দিল। তিনি বললেন, "শিখ সম্প্রদায়ের কাছে এটা খুব বড় মুহূর্ত। মনপ্রীত শুধু শিখদের দূত, ও হল সব বর্ণের মহিলাদের দূত।"আরও পড়ুন-মডেলকে গণধর্ষণ কাণ্ডে জামিন মহিলা সহ চার অভিযুক্তকে

দেখুন টুইট

মার্কিন যুক্তরাষ্ট্রে ৫ লক্ষাধিক শিখ সম্প্রদায়ের মানুষের বাস। তাদের মধ্যে ২০ হাজার জন থাকেন হাউসস্টন অঞ্চলে।

Manpreet Monica Singh first female Sikh judge of the United States