প্রতীকী ছবি (Photo Credits: PTI)

কোয়েট্টা: পাকিস্তানের সেনা আবাসে (Pakistan military base) জঙ্গি হামলার (Militants attack) ফলে মৃত্যু হল (death) চারজন জওয়ানের। পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের পালটা গুলিতে খতম (killed) হয়েছে কমপক্ষে তিনজন জঙ্গিও। বাকি দুজন জঙ্গির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের দক্ষিণপ্রান্তে (Southern Pakistan) অবস্থিত উত্তর বালুচিস্তানে (Northern Balochistan)।

পাকিস্তান সেনাবাহিনীর তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকালে উত্তর বালুচিস্তানের ওই সেনা আবাসে আচমকা হামলা চালায় একদল জঙ্গি। এর ফলে কমপক্ষে চারজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে আর গুরুতরভাবে জখম হয়েছেন পাঁচজন। সেনাবাহিনীর সদস্যরা পালটা গুলি চালানোর ফলে খতম হয়েছে কমপক্ষে তিনজন জওয়ানও। বাকি দুই পলাতক জঙ্গির সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে বুধবার ভোরের দিকে একাধিক জঙ্গি উত্তর বালুচিস্তানের ওই সেনা আবাসে বন্দুক (Guns) ও হ্যান্ড গ্রেনেড (Hand grenades) নিয়ে আচমকা হামলা চালায়। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। আরও পড়ুন: Modi Visit To France: ১৪ জুলাই বাস্তিল দিবসের প্যারেডে সম্মানিত অতিথি প্রধানমন্ত্রী মোদী, উচ্ছ্বসিত প্যারিসের ভারতীয়দের(দেখুন ভিডিও)