নিউ ইয়র্ক, ১৯ডিসেম্বর: এলন মাস্কের (Elon Musk) হাতে ট্যুইটারের (Twitter) ক্ষমতা আসার পর গণছাঁটাই শুরু হয়। মাস্কের একের পর এক সিদ্ধান্তের জেরে গোটা বিশ্ব জুড়ে মাইক্রো ব্লগিং সাইটে ছাঁটাই শুরু হয়। যা নিয়ে তোলপাড় হয়ে যায়। ছাঁটাইয়ের পর এলন মাস্কের বিরুদ্ধে বিষোদগার করেন বহু মানুষ। ফলে একের পর এক খবর উঠে আসে শুরু করে সংবাদমাধ্য়মে। গণছাঁটাইয়ের জেরে ট্যুইটারে যখন একের পর এক ইস্তফা দিতে শুরু করেন কর্মীরা, সেই সময় মাস্ক নিজের একটি ট্যুইট শেয়ার করেন। যেখানে তিনি জানান, ট্যুইটার প্রধানের পদ থেকে কি তিনি ইস্তফা দেবেন? সাড়ে সাতান্ন শতাংশ মানুষ তাঁকে ট্যুইটারের প্রধানের পদে দেখতে চান ন। এই ভোটের ফলাফলের জেরে তিনি ট্যুইটার প্রধানের পদ থেকে ইস্তফা দেবেন কি না বলে জানতে চান এলন মাস্ক (Elon Musk)। দেখুন ট্যুইট...
আরও পড়ুন: Twitter Down: ট্য়ুইটার কাজ করছে না, এলন মাস্কের সংস্থার বিরুদ্ধে ফুঁসে উঠছেন ইউজাররা
Should I step down as head of Twitter? I will abide by the results of this poll.
— Elon Musk (@elonmusk) December 18, 2022
প্রসঙ্গত ট্যুইটারে গণছাঁটাই শুরুর পর মেটা (Meta), অ্যামাজনও কর্মী সংকোচন শরু করে। কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছেন বলে ক্ষমা চেয়ে নেন মেটা প্রধান মার্ক জুকারবার্গ।