দ্য হেগ, ১৯ ফেব্রুয়ারি: গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজন রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা করেছে নেদারল্যান্ডস সরকার। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েকস্ত্রা (Wopke Hoekstra) বলেছেন, মস্কোর ডাচ দূতাবাসে যতজন কূটনীতিক কাজ করেন, তাদের চেয়ে বেশি সংখ্যক কূটনীতিককে হেগের (Hague) রুশ দূতাবাসে কাজ করতে দেবে না নেদারল্যান্ডস। রুশ দূতাবাসের প্রায় ১০ জন কর্মীকে নেদারল্যান্ডস ছাড়তে হবে বলে জানান তিনি। হোয়েকস্ট্রা জানান, মস্কোয় ডাচ দূতাবাস খোলা থাকবে। "যোগাযোগের একটি মাধ্যম হিসাবে দূতাবাসগুলি খোলা রাখা গুরুত্বপূর্ণ, এমনকি এখন রাশিয়ার সাথে সম্পর্ক আগের চেয়ে আরও কঠিন।" North Korea: ফের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে আমস্টারডামে রাশিয়ার বাণিজ্য অফিস (Trade Office) বন্ধ করে দেওয়া হবে। এছাড়া সেন্ট পিটার্সবার্গে ডাচ কনস্যুলেট-জেনারেল (Consulate-General) ২০ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে। রাশিয়ার আরআইএ নোভোস্তি (RIA Novosti) সংবাদ সংস্থা জানিয়েছে, নেদারল্যান্ডসের এই পদক্ষেপের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেদারল্যান্ডস তাদের কূটনীতিকদের সংখ্যা সীমিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তার জবাব দেয়া হবে। ২০২২ সালের মার্চে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে নেদারল্যান্ডস। এর জবাবে রাশিয়া ১৫ জন ডাচ কূটনীতিককে বহিষ্কার করে।