Photo Credit (Twiter)

কলেজের বাস ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা, যার জেরে উত্তাল হয়ে উঠল ঢাকা। দুই কলেজের ছাত্রদের উত্তেজনার জেরে রণক্ষেত্র হয়েছে ঢাকা কলেজ সংলগ্ন এলাকা। ঘটনার সূত্রপাত ঢকা কলেজের বাস ভাঙচুরকে কেন্দ্র করে। অভিযোগ আইডিয়াল কলেজের ছাত্ররা বৃহষ্পতিবার সকালে ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করে। যার জেরে ঢাকা কলেজের ছাত্ররাও পাল্টা আইডিয়াল কলেজে গিয়ে ছাত্রদের ওপর চড়াও হয় এবং আইডিয়াল কলেজের সাইন বোর্ডও খুলে ফেলে তারা।

আইডিয়াল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিলুলর রহমান জানিয়েছেন, ঘটনার সূত্রপাত বুধবার ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্রের মধ্যে হাতাহাতিকে কেন্দ্র করে। তারপর থেকেই ঘটনা পর্যায়ক্রমে এমন অবস্থায় পৌছয় যে পুলিশ নামানো হয়। সংঘর্ষের জেরে দু পক্ষেরই বেশ কিছু ছাত্র আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে দুই কলেজের শিক্ষকদের সঙ্গে বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। এবং ভবিষ্যতে যেন এরকম ধরনের ঘটনা না হয় তাও নিশ্চিত করতে বলা হবে কলেজ পড়ুয়াদের।