Thai Model Death Mystery: ইনস্টা কুইন নিখোঁজ থাই মডেলের দেহ মিলল বাহারিনের মর্গে
তাইল্যান্ডের সুন্দরী মডেল কাইকান কায়েননাকাম গত এক বছর ধরে নিখোঁজ ছিলেন। কাইকান মডেলিং ছেড়ে উইত্তর বাহারিনে এক রেস্তোরাঁয় কাজ করতে গিয়েছিলেন। কিন্তু ইনস্টাগ্রামে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।
তাইল্যান্ডের সুন্দরী মডেল কাইকান কায়েননাকাম গত এক বছর ধরে নিখোঁজ ছিলেন। ৩১ বছরের তাই সুন্দরী কাইকান বছর তিনেক আগে উত্তর বাহারিনের এক রেস্তোরাঁয় কাজ করতে গিয়েছিলেন। কিন্তু ইনস্টাগ্রামে তিনি বেশ জনপ্রিয় ছিলেন। বাহারিন থেকে নিয়মিত পরিবারের সঙ্গে সে যোগাযোগ রাখলেও গত বছর এপ্রিল থেকে আচমকা সে আর তাইল্যান্ডে কারও সঙ্গে যোগাযোগ রাখেনি।
সোশ্যাল মিডিয়াতেও তার আরও কোনও পোস্ট আপলোড হয়নি। সন্দেহহলে বাহারিনে তাইল্যান্ডের দূতাবাসে যোগাযোগ করে তাঁর পরিবার। এরপরই মিসিং রিপোর্টের ভিত্তিতে তাই মডেলের খোঁজ চালাতে থাকে বাহারিন পুলিশ।
গত ১৮ এপ্রিল বাহারিনে তাই দূতাবাস থেকে যোগাযোগ করা হয় কাইকানের পরিবারে সঙ্গে। তাদের জানানো হয়, গত বছর থেকে মানামার এক মর্গে দক্ষিণ পূর্ব এশিয়ার এক মহিলার দেহ সেখানে রাখা হয়েছে। এরপরই পায়ের ট্যাটু ও বার্থ মার্ক দেখে কাইকানের পরিবারের সদস্যরা চিহ্নিত করেন সেটা আসলে তারই দেহ। মাদকে বিষক্রিয়ার ফলে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
কাইকানের রহস্যজনক মৃত্যুতে কাঠগড়ায় তাঁর বাহারিনের বয়ফ্রেন্ড।
(The above story first appeared on LatestLY on Apr 27, 2024 04:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

