West Bengal Weather Update: বৃষ্টি কমছে না এখনই, উত্তাল সমুদ্র, চলবে দুর্ভোগ; কমলা, হলুদ সতর্কতায় মোড়া বাংলা
নিম্নচাপের প্রভাবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে ভারি বৃষ্টিপাতশুরু হয়েছে। এই মুহূর্তে নিম্নচাপটি বাংলা এবং ওড়িশা সীমান্তে সক্রিয় রয়েছে। ফলে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে সময় যত গড়াবে, তত নিম্নচাপের প্রভাব হালকা হবে।
কলকাতা, ৯ জুলাই: গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে প্রায় রাজ্য জুড়ে (West Bengal Weather Update)। কলকাতা-সহ (Kolkata Rain) বিভিন্ন জেলার অবস্থাও বেহাল হতে শুরু করেছে একটানা বর্ষণের জেরে। মঙ্গলবার সারাদিন ধরে ভারি বৃষ্টি হয় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। রাতভরও চলে বৃষ্টি। বুধবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির তোড় কিছুটা কমলেও, তা বিদায় নেয়নি। ফলে শহর কলকাতা কার্যত জলমগ্ন। জেলাগুলির অবস্থাও খারাপ হচ্ছে। তবে যতই কলকাতা এবং আশপাশের জেলাগুলি থেকে জল যন্ত্রণার খবর উঠে আসুক না কেন, এই মুহূর্তে বৃষ্টি কমছে না বলেই মিলছে খবর।
রাজ্যে কতদিন পর্যন্ত বৃষ্টি চলবে?
নিম্নচাপের প্রভাবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে ভারি বৃষ্টিপাতশুরু হয়েছে। এই মুহূর্তে নিম্নচাপটি বাংলা এবং ওড়িশা সীমান্তে সক্রিয় রয়েছে। ফলে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে সময় যত গড়াবে, তত নিম্নচাপের প্রভাব হালকা হবে। বাংলার উপর থেকে সরে নিম্নচাপটি ক্রমশ ঝাড়খণ্ডর দিকে যাবে। ঝাড়খণ্ডের দিকে নিম্মচাপটি সরে গেলে, বাংলায় বৃষ্টির প্রভাব কমবে বলে মনে করা হচ্ছে। তবে এই মুহূর্তে কোথায় হালকা থেকে মাঝারি কিংবা ভারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
রাজ্যের কোথায় কেমন বৃষ্টিপাত হবে?
সমুদ্রে নামায় কি সতর্কতা জারি করা হয়েছে?
উত্তরবঙ্গের কী অবস্থা?
(The above story first appeared on LatestLY on Jul 09, 2025 03:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

