West Bengal Weather Update: জলে হাবুডুবু; সোম সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনই দুর্ভোগ কাটছে না, রাজ্যের ৯টি জেলায় প্রবল বর্ষণের সতর্কতা

হাওয়া অফিসের কথায়, দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি থামছে না। এক নাগাড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে। রাজ্যের মাথার উপর নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের জেরেই ফের রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

West Bengal Weather Update: জলে হাবুডুবু; সোম সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনই দুর্ভোগ কাটছে না, রাজ্যের ৯টি জেলায় প্রবল বর্ষণের সতর্কতা
Heavy Rainfall (Photo Credit: X@airnewsalerts)

কলকাতা, ১৪ জুলাই: সোমবার সকাল থেকে ফের বৃষ্টি (Heavy Rain) শুরু হয়েছে রাজ্যের একাধিক জেলায় (West Bengal Weather)। ফলে সপ্তাহের শুরুতেও যে বৃষ্টির দুর্ভোগ থেকে রাজ্যের মানুষ মুক্তি পাবেন, তেমন ইঙ্গিত দিতে পারছে না আবহাওয়া দফতর। সোম সকাল থেকে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (West Bengal Rain) শুরু হয়েছে।  ফলে শহর কলকাতা (Kolkata Rain)West Bengal Weather , পশ্চিম মেদিনীপুর-সহ রাজ্যের বিভিন্ন জেলায় নতুন করে জল জমতে পারে এবং মানুষের দুর্ভোগ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

এর নাগাড়ে বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে...

কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?

দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের ৯ জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সতর্কতা প্রকাশ করা হয়েছে।

উত্তরবঙ্গে কি বৃষ্টি হবে?

দক্ষিণের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণের জেলাগুলিতে যে তীব্রহারে বৃষ্টি হচ্ছে বা আগামী কয়েকদিন ধরে বর্ষণ চলবে, তার তুলনায় উত্তরবঙ্গে কম বৃষ্টিপাত হবে। দক্ষিণের মত তীব্রতার বৃষ্টি এই মুহূর্তে উত্তরবঙ্গে হেব না বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

(The above story first appeared on LatestLY on Jul 14, 2025 12:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).