CV Ananda Bose In Malda: মালদায় গিয়ে মিজোরামে সেতু দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, ভিডিয়োতে শুনুন রাজ্যপালের বক্তব্য

মিজোরামে নির্মীয়মাণ রেলওয়ে সেতু ভেঙে মৃত্যু হয়েছে মালদার বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকের। শুক্রবার মালদা গিয়ে মৃত ওই শ্রমিকদের পরিবারগুলির সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

CV Ananda Bose In Malda: মালদায় গিয়ে মিজোরামে সেতু দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, ভিডিয়োতে শুনুন রাজ্যপালের বক্তব্য
Photo Credits: ANI

মালদা: মিজোরামে নির্মীয়মাণ রেলওয়ে সেতু (Mizoram railway bridge collapse) ভেঙে মৃত্যু হয়েছে মালদার বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকের (migrant workers)। শুক্রবার মালদা (Malda) গিয়ে মৃত ওই শ্রমিকদের পরিবারগুলির (deceased families) সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnaw) মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা, গুরুতর জখমদের জন্য ২ লক্ষ ও অল্পবিস্তর জখমদের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।"

শুক্রবার সকালে এই বন্দে ভারতে এক্সপ্রেসেই মালদা যাওয়ার কথা ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ‘বন্দে ভারত’ যাত্রা করেনি। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা বাদে বিকল্প একটি ট্রেন আসে, তবে সেটা বন্দে ভারত নয় বলে যাত্রীদের অভিযোগ। সেমি হাই স্পিড ট্রেনের বদলে কেন অন্য ট্রেনে উঠতে হবে, তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। রাজ্যপালও একঘণ্টা অপেক্ষা করে ওই ট্রেনে মালদা যান। আরও পড়ুন: Mansukh Mandaviya In West Bengal: বঙ্গে এসে জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত কেন্দ্রগুলিতে পরিদর্শন মনসুখ মান্ডব্যর, ভিডিয়োতে শুনুন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর বক্তব্য

দেখুন ভিডিয়ো:

(The above story first appeared on LatestLY on Aug 25, 2023 04:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).