Kashmir: কাশ্মীরে নিহত ৫ বাঙালি শ্রমিকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার; ঘোষণা করলেন মমতা ব্যানার্জি

কাশ্মীরে (Kashmir) নিহত বাঙালি শ্রমিকদের (Labour) পরিবারকে ক্ষতিপূরণ (Compensation) দেবে সরকার (Government)। বুধবার এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। ৫ শ্রমিকের পরিবারকেই ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন নিজের টুইটার হ্যান্ডেল (Twitter) থেকে পোস্ট করে একথা জানান তিনি। মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, "আমাদের দলের সাংসদ এবং বিধায়করা মুর্শিদাবাদ রওনা দিয়েছেন কাশ্মীরে নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য। সেই সঙ্গে আমাদের দলের তরফ থেকে প্রত্যেক নিহতের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। তাঁদের পরিবারকে যে কোন সহায়তার জন্য হাত বাড়িয়ে দেবে সরকার।"

Kashmir: কাশ্মীরে নিহত ৫ বাঙালি শ্রমিকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার; ঘোষণা করলেন মমতা ব্যানার্জি
মমতা ব্য়ানার্জি (Photo Credits: IANS/File)

কলকাতা, ৩০ অক্টোবর: কাশ্মীরে (Kashmir) নিহত বাঙালি শ্রমিকদের (Labour) পরিবারকে ক্ষতিপূরণ (Compensation) দেবে সরকার (Government)। বুধবার এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। ৫ শ্রমিকের পরিবারকেই ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন নিজের টুইটার হ্যান্ডেল (Twitter) থেকে পোস্ট করে একথা জানান তিনি। মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, "আমাদের দলের সাংসদ এবং বিধায়করা মুর্শিদাবাদ রওনা দিয়েছেন কাশ্মীরে নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য। সেই সঙ্গে আমাদের দলের তরফ থেকে প্রত্যেক নিহতের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। তাঁদের পরিবারকে যে কোন সহায়তার জন্য হাত বাড়িয়ে দেবে সরকার।"

ইউরোপীয় পার্লামেন্টের ২৮ সদস্যের কাশ্মীর সফরের দিন পাঁচ বাঙালি শ্রমিককে খুন করে জঙ্গিরা। আরও একজন গুরুতর জখম হয়ে শ্রীনগরের হাসপাতালে (Shrinagar Hospital) ভর্তি রয়েছেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। দুঃখ প্রকাশ করেছিলেন মেহবুবা মুফতিও (Mehbooba Mufti)। গত মঙ্গলবার কুলগামের কাটারসুতে একটি বাড়িতে কর্মরত শ্রমিকদের উপর অবাধে গুলি চালায় জঙ্গিরা। এলাকাটি হিজবুলের (Hijbul) ঘাঁটি বলে মনে করা হয়। জঙ্গিদের গুলিতে নিহত হন মুর্শিদাবাদের সাগরদিঘির বোখারা গ্রামের ৫ শ্রমিক। তাঁরা হলেন রফিক, কামরুদ্দিন, মুরসালিম, নইমুদ্দিন, রফিকুল। জহিরুদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মাসখানেক আগে তাঁরা কাশ্মীর গিয়েছিলেন বলে জানা যায়। আরও পড়ুন: Jammu And Kashmir: কাশ্মীরে ৫ বাঙালি শ্রমিককে গুলি করে খুন করল জঙ্গিরা, শোকস্তব্ধ পরিবার

জম্মু ও কাশ্মীর পুলিশ ANI-কে যে তথ্য দিয়েছে তাতে করে জানা যাচ্ছে, "নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে। তল্লাশি (Investigation) চালাচ্ছে। আরও নিরাপত্তা বাড়ানোর কথাও বলা হয়েছে। নিহত ব্যক্তিরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের (Mursidabad) বাসিন্দা। তাঁরা সেখানে দিনমজুরের কাজ করতে এসেছিলেন।" এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। কান্নায় ভেঙে পড়েছেন পরিজনেরা। মৃতদের মধ্যে একজনের মায়ের বক্তব্য, "ছেলে এবছর কাশ্মীর যেতে চায়নি। কিন্তু শেষপর্যন্ত সবাই গেলে সেও সঙ্গে যায়। ও যাওয়ার সময় বলেছিল কাশ্মীর থেকে মাসখানেক পর এসেই ধান কাটবে। কিন্তু তা আর হল না।" এ নিয়ে গত ২ সপ্তাহে কাশ্মীরে মোট ১১ জন অ-কাশ্মীরিকে খুন করল জঙ্গিরা।

(The above story first appeared on LatestLY on Oct 30, 2019 06:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).