Heatwave (Photo Credit: X@MeteoraWeather)

সক্রিয় মৌসুমি বায়ু , নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত্যের কারণে বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুই তিন দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় কমলা সর্তকতা রয়েছে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। ধস প্রবণ এলাকার মানুষদের সাবধানে থাকতে বলা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিগত কয়েকদিন ধরে বৃষ্টির দেখা নেই, উল্টে বাড়ছে গরম। শুষ্ক আবহাওয়ায় অস্বস্তি চরমে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মহানগরীর তাপমাত্রা ঊর্ধ্বমুখীই। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সতর্কতা তেমন নেই। তবে বৃষ্টি শুরু হতে পারে বুধবার থেকে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বুধ এবং বৃহস্পতিবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারের পর থেকে আপাতত আর কোনও সতর্কতা নেই।

উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে টানা এক সপ্তাহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারে ভারী বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত।