WB Weather (Photo Credit: X@airnews_kolkata)

বিহার সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত্য অবস্থান করছে। এর প্রভাবে এ রাজ্যের প্রায় সর্বত্র আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে কমলা সতর্কতা রয়েছে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি একেবারে কমে যাওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। আবার পুজোর আনন্দ মাটি করতে পারে ঘূর্ণাবর্ত। পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।

মাঝেমধ্যেই আকাশের মুখ ভার, আবার রোদের দেখাও মিলছে। বিগত কয়েকদিন ধরে এমনই আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টি থামবে না। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি।